ছিল এনকাউন্টারের হুমকি! ধর্ষণে অভিযুক্তের দেহ মিলল রেল লাইন থেকে, প্রবল চাঞ্চল্য তেলাঙ্গানায়

এক ছয় বছরের শিশুর ধর্ষণ ও তাকে খুুন করার অভিযোগে অভিযুক্ত ছিল হায়দরাবাদের এক যুবক। যাকে খুঁজে যাচ্ছিল পুলিশ। এদিকে ঘটনার পর, অভিযুক্তকে এনকাউন্টার করার হুমকি শোনা যায় সেরাজ্যের এক মন্ত্রীর মুখে। এরপরই অভিযুক্তের দেহ এদিন রেল লাইনে পড়ে থাকতে দেখা গিয়েছে। গোটা ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তেলাঙ্গানায়।

ছিল এনকাউন্টারের হুমকি! ধর্ষণে অভিযুক্তের দেহ মিলল রেল লাইন থেকে, প্রবল চাঞ্চল্য তেলাঙ্গানায়

২০১৯ সালে তেলাঙ্গনায় এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় রীতিমতো ক্ষোবে ফেটে পড়ে গোটা দেশ। সেই সময় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে জনরোষ কার্যত উপচে পড়তে থাকে। খুব কম সময়ের মধ্যে সেই মামলায় ধৃতদের চিনে নিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে ক্রাইণ সিনে নিয়ে গিয়ে একদিন ভোরবেলায় ঘটনার পুর্নবিন্যাস করতে যায় পুলিশ। তদন্তের স্বার্থেই এই ঘটনার পুর্নবিন্যাস করা হয়। সেই সময় ৪ অভিযুক্তকে নিয়েই ঘটনাস্থলে যাওয়া হয়। জানা যায়, ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। সেখানেই এনকাউন্টার হয় তাদের। মারা যায় সকল অভিযুক্ত। এরপর ২০২১ সালে। তেলাঙ্গানায় এক ছয় বছরের শিশুর ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসে। তা নিয়ে শুরু হয় তোলপাড়। আর তার সঙ্গেই ঘটনার দুদিন বাদে, তেলাঙ্গানার এক মন্ত্রী জানিয়ে দেন যে অভিযুক্ত এনকাউন্টারে মারা যাবে। এরপরই এদিন রেল লাইন থেকে মেলে অভিযুক্তের মৃত দেহ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ঘটনা আত্মহত্যা।

তেলাঙ্গানার বুকে এক শিশুর ধর্ষণের ঘটনায় সেরাজ্যের মন্ত্রী মাল্লা রেড্ডি প্রবল হুঙ্কারের সুরে জানিয়েছিলেন যে যে এই কাণ্ড ঘটিয়েছে তাকে এনকাউন্টার করা হবে। তারপরই অভিযুক্তের দেহ রেললাইনে পাওয়া যেতেই চাঞ্চল্য শুরু হয়েছে। তিনি জানান, 'আমরা ধর্ষককে খুঁজে বের করব, আর তাকে খুঁজেই এনকাউন্টার করব'। এদিকে একদিকে যখন অভিযপক্তের সামনে এনকাউন্টারের হুমকি ছিল, তখনই পুলিশ খোঁজ চালাচ্ছিল ধর্ষকের। একটি সূত্রের খবর, তেলাঙ্গানার ইয়াদাদরি গ্রাম থেকে পুলিশ ওই ধর্ষণে অভিযুক্তকে খুঁজে বের করেছিল। তবে সেই বিষয়টি আরেকটি সূত্র মানতে না। এই বিষয়ে পুলিশের তরফেও কোনও নিশ্চিত বার্তা আসেনি। এর আগে জানা যায়, বাড়ির সামনে থেকে ওই শিশুকে অপহরণ করে অভিযুক্ত । পরে তার দেহ বেডশিটে মুড়ে একটি জায়গায় ফেলে রাখা হয়। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ির সামনেই এই শিশুর মৃতদেহ পাওয়া যায়। মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে গ্রামের জনতা। শুরু হয় রাস্তা অবরোধ। এরপরই এদিন অভিযুক্তের মৃতদেহ পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+