শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি

জম্মু ও কাশ্মীর যেতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শিশু অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তিনি বলেন, যদি প্রয়োজন পড়ে তিনি জম্মু ও কাশ্মীরের হাইকোর্টপর্যবেক্ষণ করতে চান।

জম্মু ও কাশ্মীর যেতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শিশু অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানির সময় তিনি বলেন, যদি প্রয়োজন পড়ে তিনি জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট পর্যবেক্ষণ করতে চান। প্রসঙ্গত এক শিশু অধিকার কর্মী অভিযোগ করেছেন, নিরাপত্তার কড়াকড়ির কারণে সেখানকার হাইকোর্টের নাগাল পাওয়া মুশকিল। ৫ অগাস্ট সেখানে ৩৭০ ধারা রদের
পর থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

শিশু অধিকার কর্মীর অভিযোগ! জম্মু ও কাশ্মীর পরিদর্শনে যেতে চান প্রধান বিচারপতি

জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে শিশু অধিকার কর্মী এণাক্ষী গাঙ্গুলির এক আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য আবেদন করা হয়েছিল। হাইকোর্টের অধীনে যদি কাজ করতে চান, তাহলে সেখানে যেতে পারেন, বলা হয়েছিল ওই শিশু অধিকারকর্মীকে। এদিন তাঁর আইনজীবী হুজেফি আহমেদি বলেন, হাইকোর্টে যাওয়া খুবই কঠিন ব্যাপার।

এরপরই উত্তর দেন প্রধান বিচারপতি গগৈ। তিনি প্রশ্ন করেন, জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কষ্টকর। সবাই কী পথে আসছে। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেননা আবেদনকারী অভিযোগ করেছেন হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাচ্ছে না।

প্রধান বিচারপতি গগৈ জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট পরিদর্শনের যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+