প্রার্থী তালিকা ঘোষণার পরেও মোদী রাজ্যে তাল কাটল গেরুয়া শিবিরে! 'বেঁকে বসলেন' দুইবারের বিজেপি সাংসদ

গুজরাতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল আগেই। প্রার্থী তালিকায় ভদোদরা থেকে তাঁর নামও ছিল। তারপর লোকসভা নির্বাচনের দিনও ঘোষণা হয়ে গিয়েছে। তারই মধ্যে শনিবার ভদোদরার বিজেপি সাংসদ রঞ্জন ভাট জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

প্রসঙ্গত গত দুইবারের ভদোদরার বিজেপির সাংসদ হলেন রঞ্জন ভাট। তাঁকে এবারও প্রার্থী করেছিল বিজেপি। আগামী সাত মে ভদোদরার নির্বাচন হবে।

BJP MP Ranjan Bhatt

নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি সাংসদ বলেছেন, তিনি রঞ্জনবেন ধনঞ্জয় ভাট, ব্যক্তিগত কারণে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। উল্লেখ করা প্রয়োজন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভদোদরা আসনে রঞ্জন ভাটের নাম ঘোষণা করলেও, প্রার্থী দল নিয়ে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তারপরেই শনিবার এই সিদ্ধান্ত।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভদোদরা আসনে রঞ্জন ভাটকে পুনরায় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে এলাকায় ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল। এর আগে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ও জয়ন্ত সিনহাও নিজেদের এক্স হ্যান্ডে পোস্ট করে রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, এক্স হ্যান্ডেলে বলেছিলেন, তিনি দলের সভাপতি জেপি নাড্ডাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন, যাতে তিনি আসন্ন ক্রিকেট মরসুমে ফোকাস করতে পারেন।

গম্ভীরের কয়েকদিন পরে জয়ন্ত সিনহা বিজেপি সভাপতি নাড্ডাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, দেশের পাশাপাশি সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনবের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করতে চান তিনি।

সারা দেশে সাতটি দফায় ৫৪৩ টি আসনে নির্বাচন হবে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ভোটদান চলবে পয়লা জুন পর্যন্ত। ভোট গণনা ৪ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+