Vande Bharat Express: শনিবার ছুটল না হাওড়া-রাঁচি বন্দে ভারত! রবিবার চলবে তো? একাধিক ট্রেনে যুক্ত হল বাড়তি কোচ
Vande Bharat Express: যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় আজ শনিবার বন্ধ থাকল রাঁচি-হাওড়া-রাঁচি বন্দে ভারতের পরিষেবা। শুক্রবার হঠাত করেই প্যান্টোগ্রাফ বিকল হয়ে যায়। কোনও রকমে ত্রুটি সামলে রাঁচি নিয়ে আসা হয় দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটিকে। যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখেই আজ শনিবার এই পরিষেবা বন্ধ রাখা হয়।
তবে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য রেলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। শুধু তাই নয়, একাধিক ট্রেনের কোচও যুক্ত করা হয়েছে বলে খবর। যদিও সেই ট্রেনগুলি কলকাতায় আসবে তা নয়, কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখেই রাঁচি রেল মণ্ডলের একাধিক ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ বসানোর সিদ্ধান্ত
সামনেই খুশি ইদ। এই সময় ফের একবার যাত্রী চাপ বাড়তে থাকবে ট্রেনগুলিতে। আর সেই যাত্রীচাপের কথা মাথায় রেখেই একাধিক ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা রেলের তরফে অস্থায়ী ভাবে করা হয়েছে। কিছুদিনের জন্যেই যাত্রীদের দেওয়া হবে। বাড়তি কোচ যুক্ত হওয়ায় একদিকে টিকিট পাওয়া অনেক বেশি সুবিধার হবে। এবং ভিড় নিওয়ন্ত্রন সম্ভব হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
এক নজরে কোন কোনও ট্রেনে বাড়তি কোচ
- ট্রেন নম্বর 18640, রাঁচি-আরা এক্সপ্রেসে আগামী ৩ এপ্রিল ২০২৫ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ থাকবে।
- ট্রেন নম্বর 18639 আরা-রাঁচি এক্সপ্রেসে আগামী ৪ এপ্রিল ২০২৫ থেকে ২৯ জুন পর্যন্ত একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ থাকবে।
- ট্রেন নম্বর 18619, রাঁচি-গোড্ডা এক্সপ্রেসে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ থাকবে।
- ট্রেন নং 18620, গোড্ডা-রাঁচি এক্সপ্রেসের একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ থাকবে।
- ট্রেন নং 18611, রাঁচি-বানারস এক্সপ্রেস একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ থাকবে।
এছাড়াও আরও কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে। এই বিশয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি জেনে নিন।
Vande Bharat Express: বিকল হয়ে যায় সেমি বুলেট
বলে রাখা প্রয়োজন, গতকাল শুক্রবার দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে এই ট্রেন ছাড়ে। কিছুটা পড়েই বাঙালবাবু ব্রিজের কাছে রাঁচিগামী বন্দেভারত এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ বিকল হয় যায়। এতে পুরো ট্রেনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কার্যত অন্ধকারে সম্পূর্ণ ডুবে যায় ট্রেনটি।
যদিও দ্রুত ঘটনাস্থলে রেল আধিকারিকরা ছুটে আসেন। এবং পরিস্থিতি সামাল দেন।। প্রায় ৪ টে নাগাদ রওনা দেয়। এবং নির্দিষ্ট সময়ের অনেক পড়ে রাঁচি পৌছয় দেশের প্রথম এই সেমি বুলেট। আজ শুক্রবার বাতিল থাকলেও আগামীকাল রবিবার চলবে বলেই খবর। যদিও রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি এখনও।












Click it and Unblock the Notifications