করোনা ভাইরাসে আক্রান্ত রণবীর কাপুর, খবর নিশ্চিত করলেন মা নীতু

মহারাষ্ট্র তথা মুম্বইতে করোনা ভাইরাসের প্রকোপ ফের বাড়তে শুরু করেছে এটা অজানা নয়। আর এই মারণ ভাইরাসে একের পর এক আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। এবার অভিনেতা রণবীর কাপুর আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর।

করোনা ভাইরাসে আক্রান্ত রণবীর কাপুর


নীতু কাপুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '‌আপনাদের উদ্বেগ ও শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রণবীরের কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সে ওষুধ খাচ্ছে এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। বাড়িতেই সেল্ফ–কোয়ারেন্টাইনে রয়েছে এবং সে সব ধরনের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলছে।’‌ সোশ্যাল মিডিয়াতে নীতু কাপুর এও জানিয়েছেন যে তাঁর ছেলে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে এবং সুস্থ আছে। কিছুদিন আগেই নীতু কাপুরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এ বছরই রণবীর–আলিয়ার বিয়ে হওয়ারও কথা চলছে। তবে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। তবে বলিউড সূত্রের খবর দুই বাড়ি থেকে প্রস্তুতি চলছে। যদিও সম্প্রতি রণবীরের কাকা রাজীব কাপুরের মৃত্যুর পর দ্বিতীয়বার কোনও বাধা পড়ল কিনা এই দুই তারকা জুটির বিয়েতে তা এখনও জানা যায়নি। বর্তমানে রণবীর কাপুরের হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। যার মধ্যে রণবীর–আলিয়া ভাট অভিনীত ব্রহ্মাস্ত্র, পরিচালক অয়ন মুখার্জি। এছাড়াও সঞ্জয় দত্ত ও বাণী কাপুরের সঙ্গে রণবীরকে দেখা যাবে শামসেরাতে। শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন রণবীর লাভ রঞ্জন সিনেমায়। যা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+