নামী-দামী চিত্রকর্ম সহ রাণা কাপুরের ২০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

নামী-দামী চিত্রকর্ম সহ রাণা কাপুরের ২০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ইয়েস ব্যাংক সংকট নিয়ে নিয়ে গত দুদিন থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সূত্রের খবর, ইতিমধ্যে দীর্ঘ জেরার পর ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কাপুরকে নিজেদের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এফআইআর ডোয়েট ভেঞ্চার্সের বিরুদ্ধেও

এফআইআর ডোয়েট ভেঞ্চার্সের বিরুদ্ধেও

একই সাথে ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআইও। পাশাপাশি এফআইআরে দিওয়ান হাউজিং ফিনান্স করপোরেশন লিমিটেড এবাং রাণা কাপুরের পরিবার পরিচালিত কোম্পানি ডোয়েট ভেঞ্চার্সের নামও রয়েছে বলে জানা যাচ্ছে।

১১ই মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

১১ই মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ

এদিকে ১১ই মার্চ পর্যন্ত রানা কাপুরকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। পাশাপাশি শনিবার ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়ি তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকী অনৈতিক ভাবে একটি নির্মাণ সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বদলে ‘ঘুষ' নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। রাণা কাপুরের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা রুজু করেছে ইডি।

বাজেয়াপ্ত করা হয় নামী-দামী চিত্র কর্ম সহ ২০০০ কোটি টাকার সম্পত্তি

বাজেয়াপ্ত করা হয় নামী-দামী চিত্র কর্ম সহ ২০০০ কোটি টাকার সম্পত্তি

সূত্রের খবর, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আঁকা ছবি ২ কোটি টাকা দিয়ে কিনেছিলেন রাণা কাপুর। এই ছবিটি ছাড়াও আরও ৪৪টি নামী-দাবি ছবি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি তার প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে তারা। বেশ কিছুদিন ধরে ধুঁকছিল বেসরকারি এই ব্যাংকটি। সম্প্রতি ব্যাংকটির অবস্থা আরও খারাপ হয়। ৩রা এপ্রিল পর্যন্ত গ্রাহকের টাকা তোলার উর্ধ্বসীমা ৫০,০০০ এ বেঁধে দেওয়া হয়। তারপরেই একের পর এক এই বেসকরকারী ব্যাঙ্কটির অর্থনৈতিক সংকটের ছবি প্রকাশ্যে আসতে শুরু করে। ময়দানে নামেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+