Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

One Nation One Election: 'এক দেশ এক ভোট' নিয়ে বড় পদক্ষেপ! প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে তৈরি হল কমিটি

One Nation One Election: বিশেষ অধিবেশনে 'এক দেশ এক ভোট' সংক্রান্ত বিল আনতে পারে মোদী সরকার। আর তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এই জল্পনার মধ্যেই আরও বড় পদক্ষেপ।

'এক দেশ এক ভোট' (One Nation One Election Bill) নিয়ে নয়া কমিটি গঠন করল সরকার। এমনটাই পিটিআইয়ের খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এক দেশ এক ভোট নিয়ে বড় পদক্ষেপ!

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। যদিও বিরোধীদের আশঙ্কা ডিসেম্বরেই লোকসভা ভোট (Loksabha Election) করাতে পারে সরকার। চলতি বছরের শেষেই রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বিজেপি এবং বিরোধীদের কাছে। আর সেই সময়েই লোকসভার ভোটও সরকার করিয়ে নিতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সহমত পোষণ করেছেন রাহুল গান্ধীও।

আর এর মধ্যেই বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। হঠাত করে কেন বিশেষ অধিবেশন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মনে করা হচ্ছে এই বিশেষ অধিবেশনে 'এক দেশ এক ভোট' (One Nation One Election Bill) সংক্রান্ত বিল আনতে পারে মোদী সরকার। এছাড়াও আরও বেশ কয়েকটি বিল পাশ করাতে পারে সরকার। লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাশ করা হবে বলে জোর জল্পনা।

আর এই জল্পনার মধ্যেই One Nation One Election নিয়ে নয়া কমিটি গঠন করল সরকার। এই কমিটি খতিয়ে দেখবে এক দেশ এক ভোট করা যায় কিনা। আর তা করলে কীভাবে করা হবে? তা খতিয়ে দেখবে এই কমিটি। এমনকি দেশের সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলবে এই কমিটি। তবে এহেন কমিটি গঠনের পর বিরোধীদের আশঙ্কাই সত্যি হতে চলছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

লোকসভার সঙ্গেই রাজ্যগুলি বিধানসভা ভোট করা যায় কিনা,তা নিয়ে আলোচনা চলছে। খোদ নরেন্দ্র মোদী এই বিষয়ে ভাবনা শুরু করেছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে নির্বাচন করার ক্ষেত্রে খরচ কমবে এবং সময়ও বাঁচবে।

তবে এভাবে প্রাক্তন রাষ্ট্রপতিকে কমিটিতে রাখা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা আসিফ খান জানিয়েছেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে এভাবে কোনও কমিটিতে রাখা মোটেই ঠিক নয়। গণতন্ত্রের অপব্যবহার নিয়েও প্রশ্ন কংগ্রেস নেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+