রামমন্দিরের ভূমি পূজার দিন বড়সড় চমক নিয়ে অযোধ্যায় হাজির হবেন মোদী! কী ঘটতে চলেছে
রামমন্দিরের ভূমি পূজার দিন বড়সড় চমক নিয়ে অযোধ্যায় হাজির হবেন মোদী! কী ঘটতে চলেছে
বহু বিতর্ক, আইনি লডা়ই পেরিয়ে শেষমেশ অযোধ্যায় রামমন্দির নির্মিত হতে চলেছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আগে ৫ অগাস্ট ভূমি পুজো। সেই দিন দেশের তাবড় গেরুয়া শিবিরের নেতারা হাজির থাকছেন অযোধ্যায়।

অযোধ্যায় আমন্ত্রিতের তালিকা
ভিভিআইপি আমন্তিরিকের তালিকায় প্রথম নামই হচ্ছে নরেন্দ্র মোদীর। আর সেখানে মোদী গিয়েই এক নতুন চমক দিতে চলেছে ন বলে খবর। এদিকে, অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজার দিন আমন্ত্রিতের তালিকা ইতিমধ্যেই ছোট করা হয়েছে। ১৭০ থেকে ১৮০ জনের তালিকায় থাকছে তাবড় নেতাদের নাম।

মোদী কী করতে চলেছেন?
রামমন্দিরের ভূমিপুজোর দিন মোদী 'রামায়ণ এনসাইক্লোপিডিয়া'র কভার পেজ উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাম ও রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য এই বইতে থাকতে চলেছে। রয়েছে একাধিক বিশেষত্ব। আর সেই বইয়ের কভার এবার রামমন্দিরের ভূমিপূজার দিন প্রকাশ্যে আনবেন মোদী।

রামায়ণ এনসাইক্লোপিডিয়া সম্পর্কে খবর
বিশ্বে যেখানে যেখানে রামের পদদূলি পড়েছে সেই এলাকার ঘটনা নিয়ে এবার তথ্য নথিবদ্ধ করা হবে। উত্তর প্রদেশ সরকার এই বড়সড় প্রজেক্টে ছাড়পত্র দিয়েছে অযোধ্যা সোধ সংস্থান গোষ্ঠীকে। রাম ও রামায়ণ নিয়ে এবার তারা বড়সড় গবেষণা শুরু হয়েছে।

'রামায়রণ নেশনস' এর আওতায় কী থাকবে?
'রামায়ণ নেশনস' গোষ্ঠী তৈরি করে তার মধ্যে রাখা হবে, যে সমস্ত দেশে রামের প্রভাব রয়েছে বা 'রামায়ণ' এর প্রভাব রয়েছে, সেই সমস্ত দেশের কথা। দক্ষিণ এশিয়ার দেশ, ইওরোপে, মরিশাস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে রামায়ণের প্রভাবের তথ্য রাখা হবে এবার।

গবেষণা ঘিরে কত টাকার ফান্ড?
'রামায়ণ' এর এই গবেষণা ঘিরে ৬০ লাখ টাকার ফান্ড তৈরি হয়েছে। সংস্থানের তরফে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকার থেকে তারা সম্পূর্ণ সাহায্য পাচ্ছে ।একাধিক ভাষায় এই এনসাইক্লোপিডিয়া তৈরি হবে। এনসাইক্লোপিডিয়ায়, রামায়ণের সময়ে শিল্পকলা, সঙ্গীতের প্রভাবের তথ্যও রাখা হবে।












Click it and Unblock the Notifications