অযোধ্যায় ফিরছে 'রামলীলা', নির্দেশ মুখ্যমন্ত্রী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের অযোধ্যায় চিরাচরিত রীতি মেনে রামলীলা ও মথুরায় রাসলীলা উৎসবকে ফের একবার পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু মন্দিরে চালু করা হবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

লখনৌ, ২৭ এপ্রিল : বহু বছর ধরেই উত্তরপ্রদেশে অযোধ্যায় বন্ধ ছিল ঐতিহ্যশালী 'রামলীলা' পালনের উৎসব। এবার তা ফের একবার ফিরতে চলেছে। এই হিন্দু ধর্মী. উৎসবকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে যোগী বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকার।

উত্তরপ্রদেশের অযোধ্যায় চিরাচরিত রীতি মেনে রামলীলা ও মথুরায় রাসলীলা উৎসবকে ফের একবার পালন করার নির্দেশ দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশ সরকারের তরফে। এবিষয়ে সে রাজ্যের সরকারের তরফে একটি প্রেস রিলিজও প্রকাশ করা হয়েছে।

অযোধ্যায় ফিরছে 'রামলীলা', নির্দেশ মুখ্যমন্ত্রী আদিত্যনাথের

এছাড়াও বেশ কয়েকটি পরিষেবা চালু করার বিষয়ে উদ্যোগী উত্তরপ্রদেশের রাজ্যসরকার। হিন্দু মন্দিরে চালু করা হবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম। এছাড়াও , ই-পূজা, ই-ডোনেশানের মতো প্রকল্প চালু হবে। কাশী বিশ্বনাথ মিন্দর, কৈলাশ মানস সরোবর যাত্রাতে চালু করা হতে পারে অনলাইন বুকিং এর পরিষেবাও।

এর পাশপাশি চিত্রকূটে 'ভজন সন্ধ্যা' পালনেরও নির্দেশ দেওয়া হয়। এছাড়াও উত্তর প্রদেশের সরকারে হিন্দু ধর্ম পালন সংক্রান্ত একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+