অযোধ্যায় তৈরি হবে রামমন্দির, তার আগে রাম লালার বিগ্রহ অধিষ্ঠান করবে অন্যত্র

অযোধ্যায় তৈরি হবে রামমন্দির, কোথায় সরানো হচ্ছে রাম লালার বিগ্রহ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তৈরি হবে অযোধ্যার রাম মন্দির। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির নির্মাণের জন্য রাম লালার বিগ্রহ সরাতে হবে মূল মন্দির থেকে। সূত্রের খবর নির্মাণ স্থল থেকে ১৫০ মিটার দূরে ফাইবারের তৈরি মন্দিরেই অস্থায়ীভাবে রাখা হবে রাম লালার বিগ্রহ।

ফাইবাের মন্দিরে যাচ্ছে বিগ্রহ

ফাইবাের মন্দিরে যাচ্ছে বিগ্রহ

মূল মন্দির নুতুন করে তৈরি হবে অযোধ্যায়। গর্ভগৃহে থাকা রাম লালা বিগ্রহকে তাই সরিয়ে নিয়ে যাওয়া হবে নির্মাণ স্থল থেকে ১৫০ মিটার দূরে। তার জন্য একটি অস্থায়ী ফাইবারের মন্দির তৈরি করা হচ্ছে। সেখানেই নিত্যপুজো হবে রাম লালা। যাতে পুজোয় কোনও ব্যাঘাত না ঘটে সেকারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

রামমন্দির ট্রাস্ট গঠন

রামমন্দির ট্রাস্ট গঠন

ইতিমধ্যেই রামমন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দিল্লি বিধানসভা ভোটের আগেই লোকসভায় দাঁড়িয়ে অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে ১৫ জন সদস্য থাকার কথা। তারমধ্যে একজন দলিত সদস্য থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে ট্রাস্টের প্রথম বৈঠকও হয়ে গিয়েছে।

রামনবমীতে সূচনা

রামনবমীতে সূচনা

সুপ্রিম কোর্টের নির্দেশ মত ৩ মাসের মধ্যে অযোধ্যায় মন্দির তৈরির কাজ শুরু করতে হবে। সম্ভবত রামনবমীর দিনই অযোধ্যায় মন্দির তৈরির শিলান্যাস করা হবে। তবে এখনও চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। অযোধ্যার মন্দির তৈরির সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই দাবি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+