আজ রামমন্দিরে প্রবেশ রামলালার, আজ থেকে কঠোর ব্রত শুরু প্রধানমন্ত্রী মোদীর
আজই নিজের প্রাসাদে পা রাখবেন অযোধ্যার রাজা রাম। তবে তিনি এখনও প্রাণহীন। কেবল রামলালার মূর্তিটিই আজ প্রবেশ করবে মূল মন্দিরে। তারপরে তার প্রাণ প্রতিষ্ঠার প্রাক অনুষ্ঠান শুরু হবে। এদিকে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেবেন বলে আজ থেকেই কঠিন ব্রত শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
আজ থেকে তিনি একবেলা খাবেন এবং মাটিতে শোবেন। আজ কর্নাটকের মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী মোদী। আজ নিজের প্রাসাদ ঘুরে দেখবেন অযোধ্যার রাজা রাম। তারপরে তাঁকে গর্ভগৃেহ বসানো হবে। সেখানে তিনদিন ধরে হবে অধিবাস। তারপরে ২২ জানুয়ারি সময় এবং লগ্ন মেনে হবে প্রাণ প্রতিষ্ঠা।

অযোধ্যায় এখন সাজোসাজো রব। আর একটু পরেই বরিয়ে পড়বে শোভা যাত্রা। রামলালার মূর্তি নিয়ে গোটা মন্দির প্রদক্ষিণ করবেন সেবাইতরা। তার সঙ্গে চলবে মন্দিরের গর্ভগৃহের শুদ্ধিকরণ। আজ নিজের ভবন ঘুরে দেখার পর গর্ভগৃহে বসবেন রামলালা। প্রথম মন্দিরে প্রবেশ করবেন তিনি।
কর্নাটকের শিল্পীর তৈরি এই মূর্তিটিই বসানো হবে অযোধ্যার রাম মন্দিরের। মূর্তির উচ্চতা ৩৮০ ফুট। ২৫০ ফুট চওড়া পূর্ব-পশ্চিম দিকে মুখ করে বসানো হবে পূর্তিটি। সেই মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠার আগে তিন দিন ধরে চলবে অধিবাসের অনুষ্ঠান। অযোধ্যার রাম মন্দির তৈরি করতে খরচ হয়েছে ১৮০০ কোটি টাকা।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি। তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগেই তিনি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সূচনা করেছেন আজ থেকে আবার শুরু করেছেন কঠোর ব্রত। কর্নাটকের গুরুবায়ু মন্দিরে পুজো দিয়ে সেই ব্রত শুরু করলেন তিনি। এর আগে লেপাক্ষীতে বীরভদ্র মন্দিরেও পুজো দিয়েছেন তিনি। আজ থেকে একবেলা আহার করবেন তিনি। এবং মাটিতে শোবেন।
ইতিমধ্যেই অযোধ্যা প্রশাসন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সবরকম বন্দোবস্ত করতে শুরু করে দিয়েছে। ৭০০০ আমন্ত্রিকত উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। তার সিংহভাগই ভিভিআইপি। বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ক্রিকেটার, শিল্পপতি সকলেই থাকবেন। ইতিমধ্যেই রামলালার জন্য অযোধ্যায় এসে পৌঁছেছে ৩০০০ বেশি উপহার। হায়দরাবাদ থেকে এসেছে ১২০০ কেজির লাড্ডু। নেপালের জনকপুরী থেকে এসেছে জামাইয়ের জন্য রুপোর জুতো পোশাক, ড্রাই ফ্রুটস। রাজস্থান পাঠিয়েছে ২১০০ ড্রাম রান্নার তেল। সেটা দিয়ে প্রাণ প্রতিষ্ঠার দিনে সীতা রসোইয়ে ভক্তদের জন্য প্রসাদ রান্না করা হবে।












Click it and Unblock the Notifications