অযোধ্যার রাজা রাম নন, এখানে তিনি কৌশল্যা নন্দন রাঘব

অবশেষে অযোধ্যায় প্রতিষ্ঠিত হল রামলালার মূর্তি। অভিজিৎ মুহূর্তে মাহেন্দ্রক্ষণে তাঁর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাজা রাম হলেও এখানে রামের মূর্তি তৈরি করা হয়েছে ৫ বছরের বালকরূপে। তিনি এখানে কৌশল্যা নন্দন রাম। অর্থাৎ ৫ বছরের বালক রাঘবনন্দন ।

তাঁর মূর্তিতেও সেই বালক সুলভ সারল্য রাখা হয়েছে। সেই কল্পনা করেই শিল্পী অরুণ যোগীরাজ মূর্তিটি তৈরি করেছিলেন। তাতে রাজার কোনও চিহ্ন নেই। তিনি একেবারে রাজার দশরথের ছোট্ট ছেলে রাম। রানি কৌশল্যার কাছে যিনি রাঘব নন্দন। সেই ৫ বছরের বালক সুলভ সারল্যই রয়েছে মূর্তিতে।

Ramlala

কাজেই অযোধ্যায় আজ ঐতিহাসিক ঘটনা ঘটলেও। রাজারাম বা সীতাপতি রাম বা পতিতপাবন রাম কাউকেই সিংহাসনে বসানো হয়নি অযোধ্যায়। যাঁকে বসানো হয়েছে মন্দিরের সিংহাসনে তিনি রাঘবনন্দন। বালক রামচন্দ্র। একেবারেই শিশু সুলভ মুখ। সারল্য আর পবিত্রতায় ভরা সেই মুখ।

বালকের মতোই রাজবেশে সাজানো হয়েছে তাঁকে। যেমন করে বাড়ির ছোট শিশু বা বালকদের সাজানো হয় ঠিক তেমন করে সাজানো হয়েছে রামলালাকে। মাথায় হিরের তিলক। মাঝে রুবি। গায়ে সোনার গয়না। হাতে সোনার তির ধনুক। মাথায় সোনার মুকুট। রাজ পরিবারের বালকের যেমন বেশ হওয়া উচিত তেমন বেশেই সাজানো হয়েছে রামলালাকে। আজ অযোধ্যায় ত্রেতাযুগের ছায়া দেশলেন বিশ্ববাসী এমনই মন্তব্য করেছেন যোগগুরু। আজ থেকে অযোধ্যায় রামরাজ্যের প্রতিষ্ঠা হল বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য ১১ দিেনর কঠোর ব্রত করেছেন। তীব্র শীতের মধ্যে মাটিতে শুয়েছেন। আবার ১১ দিন ধরে নারকেলের জল পান করে থেকেছেন। কোনও অন্নগ্রহণ করেননি তিনি। আজ রামলালার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী। আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। তারপরে চরণামৃত পান করে উপবাস ভাঙেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+