Rameshwaram Cafe Blast: রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণে তদন্তে নামল NIA! অভিযুক্তের ছবি দিয়ে পুরষ্কার ঘোষণা
Rameshwaram Cafe Blast: বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের কয়েকদিন পেরিয়ে গিয়েছে! কিন্তু এখনও খোঁজ নেই অভিযুক্তের। ঘটনার দিনেই ক্যাফের সিসিটিভিতে দেখে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে তদন্তকারী সংস্থা। এমনকি গত ২৪ ঘণ্টা আগেও অভিযুক্তের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আনা হয়। এই অবস্থায় বড় পদক্ষেপ জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
সোশ্যাল মিডিয়া সহ একাধিক জায়গায় বিস্ফোরণে (Rameshwaram Cafe Blast) অভিযুক্তের ছবি শেয়ার করল কেন্দ্রীয় এই সংস্থা। গত তিন মার্চ হঠাত করেই বিস্ফোরণে কেঁপে ওঠে বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে। ঘটনায় কারোর মৃত্যু না হলেও বেশ কয়েকজন আহত হন।

প্রথমে সিলিন্ডার বিস্ফোরণের (Rameshwaram Cafe Blast) কথা বলা হলেও তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান, ক্যাফেতে কম শক্তির আইইডি ব্যবহার করা হয়েছে। ঘটনা নাশকতা বলেই দাবি করা হয় পুলিশের তরফে। ঘটনায় ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। দেখা যায়, এক ব্যক্তি টুপি পড়ে ব্যাগ রেখে বেরিয়ে যাচ্ছে। এরপরেই বিস্ফোরণের (Rameshwaram Cafe Blast) ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্তভার নিল এনআইএ (NIA)। এরপরেই অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে গোয়েন্দাসংস্থার তরফে। এমনকি পরিচয় জানাতে পারলে পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। ১০ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার ঘোষণা করা হয়েছে বলে এনআইএ'য়ের তরফে। রইল সেই ছবি-
NIA seeks citizen cooperation in identifying the suspect linked to the #RameswaramCafeBlastCase. 📞 Call 08029510900, 8904241100 or email to info.blr.nia@gov.in with any information. Your identity will remain confidential. #BengaluruCafeBlast pic.twitter.com/ISTXBZrwDK
— NIA India (@NIA_India) March 9, 2024
বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই সে রাজ্যের পুলিশের তরফে ঘটনার তদন্তে স্পেশাল টিম গঠন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে বিশেষ টিম। শুক্রবার অভিযুক্তের বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়। যেখানে অভিযুক্তের বেশ কিছু সন্দেহভাজন গতিবিধি ধরা পড়েছে। কখনও তাঁকে বাসে দেখা যাচ্ছে আবার কখনও স্টেশনে ঘুরতেও দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, ঘটনার পর থেকে একাধিকবার অভিযুক্ত পোশাক বদল করেছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। এখনও পর্যন্ত তিনটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে বলে জানা গিয়েছে। আর তিনটি ফুটেজের ভিডিও খতিয়ে দেখে এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা।
ঘটনার (Rameshwaram Cafe Blast) পরেই গোটা রাজ্যজুড়ে পুলিশ বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে বড় বাজার, মল স্টেশন এবং একাধিক স্পর্শকাতর জায়গা আছে বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications