'রামসেতু ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরি করেছিলেন', বিজেপি মন্ত্রীর বক্তব্য আইআইটিতে
সোমবার ভাইরাল হয়েছিল অসমের বিজেপি নেতা দিলীপ পালের এক বক্তব্য। যেখানে তিনি দাবি করেন, গরুকে শ্রীকৃষ্ণের বাঁশির মতো সুর শোনালে ,গরু বেশি দুধ দেয়।
সোমবার ভাইরাল হয়েছিল অসমের বিজেপি নেতা দিলীপ পালের এক বক্তব্য। যেখানে তিনি দাবি করেন, গরুকে শ্রীকৃষ্ণের বাঁশির মতো সুর শোনালে ,গরু বেশি দুধ দেয়। আর এদিন , খবরে উঠে এসেছে আইআইটি খরগপুরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের এক বক্তব্য। এবার প্রসঙ্গ রামসেতু।

রামসেতু ও পোখরিয়াল
আইআইটি খড়গপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। এর আগে বহুবার পৌরাণিক কাহিনির সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক গড়ে বিভিনিন বক্তব্য রেখেছেন তিনি। এবার আইআইটি খড়গপুরে তিনি বলেন, 'রাম সেতু গড়েছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা'। প্রসঙ্গত, রামায়ণে উল্লিখিত রয়েছে রামের সঙ্গে হাত মিলিয়ে বানর সেনা তৈরি করে রামসেতু।

আইআইটির সমাবর্তনে কী বলেন পোখরিয়াল?
আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, 'আমাদের কি কোনও সন্দেহ রয়েছে যে,প্রাচীন যুগে আমাদের দেশে ভালো ই়ঞ্জিনিয়র ছিল কি না! যেমন , ..কে তৈরি করেছে রামসেতু? এটা কি মার্কিন, জার্মানি, ব্রিটেনের ইঞ্জিনিয়াররা করেছেন? না.. রামসেতু আমাদের ইঞ্জিনিয়াররা করেছেন।'

এরপর পড়ুয়াদের প্রতিক্রিয়া কেমন ছিল?
কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্য শুনে ততক্ষণে এক্কেবারে চুপচাপ হয়ে যান উপস্থিত পড়ুয়ারা। কেউ কোনও কথা বলছেন না দেখে , পোখরিয়াল বলেন ,' ঠিক তো?.. আপনারা চুপ কেন?'












Click it and Unblock the Notifications