রামদেবের পতঞ্জলির ডিগবাজি, দেশজোড়া বিতর্কের পর করোনা ‘প্রতিষেধক’ তৈরির কথা অস্বীকার
রামদেবের পতঞ্জলির ডিগবাজি, দেশজোড়া বিতর্কের পর করোনা ‘প্রতিষেধক’ তৈরির কথা অস্বীকার
করোনিলের বিষয়ে সম্পূর্ণ উল্টো সুর গাইল যোগগুরু রামদেবের পতঞ্জলি। মঙ্গলবার পতঞ্জলির পক্ষ থেকে জানান হয় যে, করোনার প্রতিষেধক হিসেবে কোনো ওষুধ তারা কখনও প্ৰস্তুত করেনি। উত্তরাখণ্ডের রাজ্য ওষুধ বিভাগের নোটিশের উত্তরে পতঞ্জলি 'করোনা কিট' বানানোর কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে।

বাজারে করোনিল নামক কোনো ওষুধ কখনও বিক্রি করা হয়নি, দাবি পতঞ্জলির
পতঞ্জলির বিবৃতি, "করোনা কিট জাতীয় কোনো ওষুধ প্ৰস্তুত করাই হয়নি। আমরা শুধু 'দিব্যা স্বসরী বাতি', 'দিব্যা করোনিল ট্যাবলেট' ও 'দিব্যা অনু তেল', এই তিনটি সামগ্রী প্রক্রিয়াকরণ করে নানা জায়গায় পাঠিয়েছি। তাছাড়া আমরা 'করোনিল' নামক কোনো ওষুধকে সংবাদমাধ্যমের সামনে করোনা প্রতিরোধী হিসেবে তুলে ধরিনি।"

করোনার 'করোনিল' ঘিরে বিভ্রান্তি
উত্তরাখণ্ডের রাজ্য ওষুধ বিভাগকে লেখা একটি চিঠিতে পতঞ্জলি জানিয়েছে যে তারা শুধুই তাদের ওষুধের কার্যকারিতা ও সফল ট্রায়ালের কথা জানিয়েছে, তারা এটা কখনই বলেনি যে তাদের ওষুধ করোনা সারিয়ে দিতে পারবে, অথচ ঠিক একসপ্তাহ আগে অর্থাৎ ২৩শে জুন পতঞ্জলির বাবা রামদেব ও আচার্য্য বালকৃষ্ণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে 'করোনিল' বাজারে আনে। পতঞ্জলির পক্ষ থেকে এও জানান হয় যে, এই করোনিল ২৮০ জন করোনা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছে।

একসপ্তাহে বদল রামদেবের বক্তব্য
আনুষ্ঠানিকভাবে করোনিলকে বাজারে আনার সময়ে যোগগুরু রামদেব বলেন যে, মাত্র একসপ্তাহে করোনা রোগীর রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে রোগ নিরাময়ে সক্ষম করোনিল। তিনি এও জানিয়েছিলেন যে একসপ্তাহের মধ্যেই ভারতজুড়ে পাওয়া যাবে করোনিল। এদিকে মাত্র একসপ্তাহের ব্যবধানে বক্তব্যের একশো আশি ডিগ্রি বদলে পতঞ্জলির বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পতঞ্জলির বহু আধিকারিক নানান জায়গায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও কোনোরকম মন্তব্য করতে নারাজ থাকেন।

উত্তরাখণ্ডের আয়ুর্বেদিক ওষুধ বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি
এদিকে করোনিলের অনুষ্ঠানের কয়েক ঘন্টার মধ্যেই উত্তরাখণ্ডের আয়ুর্বেদিক ওষুধ বিভাগের পক্ষ থেকে পতঞ্জলির বিরুদ্ধে নোটিশ জারি হয়। তাতে পরিষ্কার ভাবে লেখা হয় করোনার ওষুধ প্রস্তুতির জন্য পতঞ্জলির কোনো লাইসেন্স ছিল না, তাদের লাইসেন্স ছিল শুধু মাত্র বলবর্ধক ওষুধ তৈরির জন্য। উত্তরাখণ্ডের আয়ুর্বেদিক ওষুধ বিভাগের এক আধিকারিক জানান, সংবাদমাধ্যমে পতঞ্জলির ঢাক পেটানোর খবর পেয়েই তদন্তে নামা হয় ও নোটিশ জারি করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications