বিজেপিকে জেতাতে রামদেবের যোগ মহোৎসব

রবিবার বাবা রামদেব বিজেপির প্রধামনমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে সমর্থন করার অঙ্গীকার নেন। আর তাই আগামী ২৩ মার্চ দেশজুড়ে যোগ মহোৎসবের আয়োজন করবেন বলেও জানিয়ে দিলেন রামদেব।
বাবা রামদেবের দাবি, ইতিমধ্যেই ২৩ কোটি মানুষ এই মহোৎসবে যোগ দেওয়ার জন্য নাম লিখিয়েছেন। তিনি বলেন এই যোগ মহোৎসব থেকে যাতে অন্তত ২০ কোটি মানুষ বিজেপি ভোট দেয় তা নিশ্চিত করার দায়িত্বও তাঁর। এমনকী লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট যে ৩৪০টি আসনে জিতবে সে বিষয়েও নিশ্চিত তিনি।
রবিবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে একথা জানান রামদেব। বিজেপিকে ৩৪০ টি আসন পাওয়ানোর মহাযজ্ঞ যে এই যোগ মহোৎসব থেকেই শুরু হবে তার ইঙ্গিতই কার্যত এদিন দিলেন রামদেব।
১৭ মার্চ যোগ সপ্তাহ পালন করা হবে। যোগ মহোৎসব দেশের সবকটি জেলা সদরে অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications