রাষ্ট্র বিরোধী তো বটেই, রাষ্ট্রধর্মের বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ! চাপ বাড়িয়ে বিস্ফোরক রামদেব
T20 World Cup-এ মাঠে নামছে ভারত-পাকিস্তান। আর দুই দেশের ম্যাচ মানেই তুঙ্গে উত্তেজনার পারদ। আর এই ম্যাচ শুরু হওয়ার আগেই কার্যত বোমা ফাটালেন যোগ-গুরু বাবা রামদেব। ভারতের বিরুদ্ধে লাগাতার জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ
T20 World Cup-এ মাঠে নামছে ভারত-পাকিস্তান। আর দুই দেশের ম্যাচ মানেই তুঙ্গে উত্তেজনার পারদ। আর এই ম্যাচ শুরু হওয়ার আগেই কার্যত বোমা ফাটালেন যোগ-গুরু বাবা রামদেব। ভারতের বিরুদ্ধে লাগাতার জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে।

এই অবস্থায় এই দুই দেশের ম্যাচ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ খেলা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এই অবস্থায় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত মাঠে নামার আগেই চাঞ্চল্যকর দাবি রামদেবের।
রামদেব বলেন, ভারত-পাকিস্তানের এই ম্যাচ রাষ্ট্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাষ্ট্রধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। শুধু তাই নয়, ক্রিকেট এবং সন্ত্রাসবাদ কখনও একসাথে চলতে পারে না। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে ভারত এবং পাকিস্তান সীমান্তে। মাঝে মধ্যেই দুদেশের মধ্যেই চলছে শেলিং।
শুধু তাই নয়, লাগাতার সীমান্তের কাঁটাতার টপকে জঙ্গিদের ঢুকতে সাহায্য করছে পাকিস্তান। কাশ্মীরের বুকে জঙ্গি কার্যকলাপ বাড়াতে সাহায্য করার মতো মারাত্মক অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
আর এই অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আর এক ম্যাচের আগেই একের পর এক প্রশ্ন তুলে দিলেন বাবা রামদেব। তাঁর দাবি, এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলতে নামা রাষ্ট্রধর্মের বিরুদ্ধে যাচ্ছে। বড় ম্যাচ। স্বভাবতই একটা টেনশন থাকে।
আর এই অবস্থায় রামদেব বাবার এহেন মন্তব্যে ভারতীয় শিবিরকে চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়টি নিয়ে ভাবতে নারাজ টিম বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে জেতাই একমাত্র লক্ষ।
উল্লেখ্য, আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। রবিবাসরীয় বিকেলে চিরশত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। আর তাঁর আগে পাকিস্তানকে হালকাভাবে নিতে নারাজ বিরাট কোহলি। যদিও পাকিস্তান টি ২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপে হারাতে পারেনি ভারতকে। তবে বাবর আজম ও বিরাট কোহলি দুজনেই অতীত রেকর্ডকে পাত্তা দিচ্ছেন না।
পাকিস্তান দলকে সমীহ করে বিরাট কোহলি বলেছেন, ওই দলে এমন কিছু ক্রিকেটার আছেন যাঁরা ম্যাচের মোড় বদলে দিতে পারেন। তাই সার্বিকভাবে রণকৌশল সাজিয়ে তার সফল বাস্তবায়নই বিরাট কোহলির ভারতের লক্ষ্য। বেসিকস ঠিক রেখে পরিকল্পনার রূপায়ণে জোর দিচ্ছে পাকিস্তান শিবির। ম্যাচ উপভোগ করার বার্তাও এসে গিয়েছে।
বিরাট কোহলি ও বাবর আজম এই প্রথম টি ২০ বিশ্বকাপে নিজেদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন। সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এই মুহূর্তে বিরাটের চেয়ে এগিয়ে বাবর। ফলে দুই সেরা ব্যাটারের দ্বৈরথ ও ভারত-পাকিস্তানের ৬ বছর পর টি ২০-তে মুখোমুখি হওয়া রবি-সন্ধ্যার বড় আকর্ষণ হতে চলেছে। যদিও দুই শিবিরেই মহা-ম্যাচের আগে অদ্ভূত শান্তির পরিবেশ বিরাজ করছে। যা সচরাচর দেখা যায় না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications