জ্বালানির দাম বৃদ্ধিতে মোদী সরকারের পাশে রামদেব! ধমকালেন সাংবাদিকদের, ভিডিও ভাইরাল
সাংবাদিকদের (Journalist) প্রশ্নে মেজাজ হারালেন বাবা রামদেব (baba ramdev)। ওই সাংবাদিক বাবা রামদেবকে জ্বালানির দাম কমানো নিয়ে তাঁর মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে সাংবাদিককে হুমকি দেন। রামদেবের
সাংবাদিকদের (Journalist) প্রশ্নে মেজাজ হারালেন বাবা রামদেব (baba ramdev)। ওই সাংবাদিক বাবা রামদেবকে জ্বালানির দাম কমানো নিয়ে তাঁর মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আর তাতেই মেজাজ হারিয়ে সাংবাদিককে হুমকি দেন। রামদেবের সেই ভিডিও (video) ইতিমধ্যেই ভাইরাল (viral) হয়েছে।
Recommended Video

সাংবাদিক পুরনো মন্তব্য স্মরণ করিয়ে দেন
হরিয়ানার কারনালে এক অনুষ্ঠানে এক সাংবাদিক পতঞ্জলির ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে জিজ্ঞাসা করেন, রামদেবের পুরনো মন্তব্য সম্পর্কে, যেখানে যোগগুরু বলেছিলেন, জনগণের এমন সরকার বিবেচনা করা উচিত, যেখানে পেট্রোল লিটার পিছু ৪০ টাকা এবং রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা হওয়া উচিত।
|
রামদেবের নিশানায় সাংবাদিক
প্রশ্নের উত্তরে রামদেব বলেন, হ্যাঁ, তিনি বলেছিলেন। তবে তিনি (সাংবাদিক) কী করতে পারেন? তাঁকে এই ধরনের প্রশ্ন যেন না করা হয়, বলেন রামদেব। পাশাপাশি তিনি আরও বলেন, তিনি কি তাঁর (সাংবাদিক) ঠিকেদার, যে প্রশ্নের উত্তর দেবেন!
এইসময় ওই সাংবাদিক ফের একবার সেই প্রশ্ন করেন। সেই সময় রামদেব ক্ষুব্ধ হন। সাংবাদিকের দিকে লক্ষ্য করেন বলে, সেই মন্তব্য তিনি করেছিলেন। কিন্তু তার জন্য তিনি (সাংবাদিক) কী করবেন? এবার তিনি সাংবাদিককে মুখ বন্ধ করতে বলেন। বলেন, যদি সেই প্রশ্ন আবারও করা হয়, তাহলে ভাল হবে না। এইভাবে কথা বলাও উচিত নয়, বলেন রামদেব। পতঞ্জলী ব্র্যান্ড অ্যাম্বাসাজার বলেন, তিনি (সাংবাদিক) নিশ্চয়ই ভদ্র বাবা-মায়ের সন্তান। রামদেবের এই কথার সময় পাশে বসা ভক্তদের হাতে তালি দিতে দেখা যায়।

সাধারণ মানুষকে কঠোর পরিশ্রম করতে আহ্বান
রামদেব সাধারণ মানুষকে কঠিন পরিস্থিতিতে আরও কঠোর পরিশ্রম করতে বলেছেন। তিনি বলেছন, সরকার বলছে, যদি জ্বালানির দাম কম হয়, তাহলে তারা কর পাবে না। তাহলে কীভাবে দেশ চলবে, কীভাবে সেনাকে বেতন দেবে, কীভাবে রাস্তা তৈরি হবে? তবে মুদ্রাস্ফীতি কমানোর ব্যাপারে তিনি একমত বলে জানিয়েছেন। এব্যাপারে সাধারণ মানুষকে কঠোর পরিশ্রম করতে বলে তিনি। নিজের সম্পর্কে রামদেব বলেন, ভোর ৪ টেয় ঘুম থেকে উঠে রাত ১০ টা পর্যন্ত কাজ করেন তিনি।

বৃহস্পতিবারেও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম
এদি্কে বৃহস্পতিবারের বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা করে। দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু যথাক্রমে ১১১.৩৫ টাকা এবং ৯৬.২২ টাকা। এনিয়ে গত ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল। সব মিলিয়ে এইদফায় এখনও পর্যন্ত লিটার পিছু জ্বালানির ৬.৪০ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে। এদিকে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সারা দেশেই মোদী সরকার বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications