ফের মহারাষ্ট্রে লাগু হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য ঘিরে জোর জল্পনা
ফের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে বলে জল্পনা উস্কে দিলেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আথওয়ালে এদিন দাবি করেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এদিকে রামদাসের এই দাবির পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এদিন তিনি বলেন, 'কেউ যদি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, তার ফল ভাল হবে না। সে নিজেই এই আগুনে পুড়ে মরবে।'

এর আগে বিস্ফোরক অভিযোগ করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তুলতেন বলে তাঁর অভিযোগ৷ কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ গতকাল উদ্ভব ঠাকরেকে লেখা এক চিঠিতে তোলাবাজির অভিযোগ আনেন তিনি৷
যদিও এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অনিল দেশমুখ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ তাঁর স্পষ্ট জবাব, পুরো অভিযোগ ভিত্তিহীন৷ পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, ওয়াজের সঙ্গে পরমবীরও আম্বানিকাণ্ডে যুক্ত থাকতে পারেন৷
মুখ্য়মন্ত্রীকে লেখা ওই চিঠিতে পরমবীর জানিয়েছেন, প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তুলতে চেয়েছিলেন৷ গত কয়েকমাসে ওয়াজেকে ডেকে পুরো বিষয়টি বলেন এবং সাহায্য় চান৷ ১০০ কোটি তোলা তোলার জন্য় মুম্বইয়ের এক হাজার ৭৫০টি পানশালা, রেস্তরাঁ, অন্য় ব্য়বসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল৷ কিন্তু অত বেশি পরিমাণ টাকা সেখান থেকে তোলা সম্ভব নয় বলেও জানতেন তিনি৷ তাই ওয়াজেকে দায়িত্ব দিয়েছিলেন অন্য় জায়গা থেকে বাকি টাকা তোলার৷
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications