বিজেপির জোটে বড় সংকট! NRC নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রী ঘুরে গেলেন ১৮০ ডিগ্রি

বিজেপির জোটে বড় সংকট! NRC নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রীই ১৮০ ডিগ্রি ঘুরলেন

বিহারে যে এনআরসি লাগু করা হবে না, তা আগেই জানিয়েছিল নীতীশ কুমার সরকার। আর সেই প্রসঙ্গে, কেন্দ্রের বিজেপি জোটে থেকেও নীতীশের এই অবস্থান রীতিমতো আলোচিত হয়েছে রাজনৈতিক মহলে। এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে সেই এনআরসি নিয়ে বিহারের আরও এক নেতা তথা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রাম বিলাস পাসওয়ানের পদক্ষেপও রাজনৈতিক বিশেষজ্ঞদের আতস কাচের নিচে।

এনআরসি নিয়ে পাসওয়ান কোন ভূমিকা পালন করেছেন?

এনআরসি নিয়ে পাসওয়ান কোন ভূমিকা পালন করেছেন?

বিহার বিধানসভায় সদ্য পেশ হয়েছে, এনআরসি বিরোধী প্রস্তাব। বিজেপির জোট সঙ্গী জেডিইউর নেতৃত্বাধীন বিহারের বিধানসভায় সেই প্রস্তাব পেশ করা হয়। আর তাতেই সম্মতি জানিয়েছেন রামবিলাস পাসওয়ান।

 রাম বিলাসের পদক্ষেপ ও বিহার রাজনীতি

রাম বিলাসের পদক্ষেপ ও বিহার রাজনীতি

উল্লেখ্য, সামনেই বিহার বিধানসভার নির্বাচন। তার আগে রামবিলার পাসওয়ান যিনি নিজেও কেন্দ্রীয় মন্ত্রী, তাঁর এমন পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিহারের আগে ঝাড়খণ্ড নির্বাচনেও রামবিলাস বিজেপির থেকে দূরস্তব বাড়িয়ে একক লড়ার বার্তা দেন। আর নাগরিকত্ব ইস্য়ুতে এবার বিহারে রামবিলাসের পদক্ষেপ নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক ভারসাম্য ও রামবিলাস

রাজনৈতিক ভারসাম্য ও রামবিলাস

গোবলয়ের রাজনীতি ও কেন্দ্রের রাজনীতির মধ্যে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে গিয়ে, রামবিলাস পাসওয়ান বলেন, যে বিহারে যে এনআরসি লাগু হচ্ছে না, তাতে তিনি খুশি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকে তিনি এই বার্তা দিতেও ভোলেননি যে, এনপিআর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। এনপিআর লাগুকে তিনি সমর্থনের পাশাপাশি একটি টুইটে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এনআরসি নিয়ে কোনও উদ্যোগ নেই।

বিহারে নাগরিকত্ব ইস্যুতে নীতীশ কী বলেছেন?

বিহারে নাগরিকত্ব ইস্যুতে নীতীশ কী বলেছেন?

এর আগে, বিহার বিধানসভায় নীতীশ কুমার জানান যে NPR এর বিতর্কিত যে সমস্ত জিনিস রয়েছে, তা বাদ দেওয়ার আবেদন জানিয়ে তিনি কেন্দ্রের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ফলে এনপিআর নিয়েও উদ্বেগ যাতে কেউ না করেন তারা বার্তা ভোটের আগেই নীতীশ দিয়ে রেখেছেন।

বিজেপি বিধায়কদের সম্মতিতে প্রস্তাব

বিজেপি বিধায়কদের সম্মতিতে প্রস্তাব

উল্লেখ্য, বিজেপি বিহারে বিধানসভার এই এনআরসি বিরোধী প্রস্তাবে সায় দিয়েছে। বিহার নির্বাচনের আগে জোট সঙ্গী জেডিইউকে না চটিয়ে বিহারের বিজেপি বিধায়করাও বিধানসভার এই এনআরসি বিরোধী প্রস্তাবে সায় দেন। যা বিহারের আসন্ন ভোটকে মাথায় রেখেই করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+