নয়া শিক্ষা নীতিতেই প্রশস্ত হচ্ছে গৈরিকীকরণের পথ? ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে এবার রাময়ন-মহাভারত

নয়া শিক্ষা নীতিতেই প্রশস্ত হচ্ছে গৈরিকীকরণের পথ? ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে এবার রাময়ন-মহাভারত

গো-বিদ্যার উপর পড়ুয়াদের জ্ঞানের বহর জানতে কিছুদিন আগেই সর্বভারতীয় পরীক্ষার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। যা নিয়ে দেশজোড়া বিতর্কেরও সৃষ্টি হয়। আর সেই বিতর্কের কারণেই অবশেষে পরীক্ষার সিদ্ধান্ত বাতিলে বাধ্য হয় এই কেন্দ্রীয় সংস্থা। সেই বিতর্কের জল থিতু হতে না হতেই এবার মহারাষ্ট্রে স্নাতকের পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে পুরাণ কথা।

বাড়ছে বিতর্ক

বাড়ছে বিতর্ক

ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ানো হবে রামায়ন-মহাভারত। প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা দফতর। পাশাপাশি এমবিবিএস তথা ডাক্তারির পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত হচ্ছে কেশব বলিরাম হেগড়ে থেকে শুরু করে দীনদয়াল উপাধ্যায়ের জীবনী, জানিয়েছেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। এদিকে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা হতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে।

নয়া শিক্ষা নীতিকে হাতিয়ার বিজেপি

নয়া শিক্ষা নীতিকে হাতিয়ার বিজেপি

যদিও সেসব বিকর্তে বিশেষ কর্ণপাত করছে না মধ্যপ্রদেশ সরকার। তাদের দাবি প্রযুক্তি শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগসূত্র স্থাপন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নেওয়া হয়েছে শিক্ষাবিদদেরও পরামর্শ। মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী মোহন যাদবের দাবি ২০২০ সালে কেন্দ্রের ঘোষিত নয়া শিক্ষা নীতিকে (NEP 2020) অনুসরণ করেই তৈরি হয়েছে এই সিলেবাস। তাই এই নিয়ে বিতর্কের কোনো অবকাশই নেই বলে তাঁর দাবি।

কড়া সমালোচনা বিরোধীদের

কড়া সমালোচনা বিরোধীদের

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের আরও দাবি, যারা ভগবান রাম এবং সমসাময়িক বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে চান, তাঁরা এবার থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সেও সেই সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশের গৌরবময় ইতিহাসকেও সকলের সামনে নিয়ে আসা সহজ হবে বলে তাদের দাবি। তবে পৌরাণিক কাহিনী কীভাবে দেশের বাস্তবিক ইতিহাস হতে পারে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিরোধীরা।

 কী নয়া শিক্ষা নীতির হাত ধরেই প্রশস্ত হচ্ছে গৈরিকীকরণের পথ?

কী নয়া শিক্ষা নীতির হাত ধরেই প্রশস্ত হচ্ছে গৈরিকীকরণের পথ?

মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর মন্তব্যের চাঁচাছোলা সমালোচনা করে তীব্র ভাষায় কটাক্ষ করতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ আরিফ মাসুদকে। এতে শিক্ষার অগ্রগতির থেকে সামগ্রিক শিক্ষার বিকাশ অনেকটা পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। অন্যদিকে শুধু মধ্যপ্রদেশ সরকার নয়, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রথমসারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও ইতিমধ্যেই তাঁদের সিলেবাসে রামায়ণ ও মহাভারতের মতো বিষয় যোগ করার আগ্রহ দেখিয়েছে বলে জানা যাচ্ছে। আর এখানেই নতুন করে দানা বাঁধছে বিতর্ক। প্রশ্ন উঠছে তবে কী নয়া শিক্ষা নীতির হত ধরেই প্রশস্ত হচ্ছে গৈরিকীকরণের পথ?

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+