বাবার বিরুদ্ধে মেয়ে! ২০১৯ লোকসভা ভোটে রামবিলাসের বিরুদ্ধে লড়াইয়ে আশা
বর্তমান এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাঁর প্রথম পক্ষের মেয়ে আশা পাসোয়ান।
বর্তমান এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাঁর প্রথম পক্ষের মেয়ে আশা পাসোয়ান। লড়তে পারেন লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র হয়ে। এমনটাই জানিয়েছেন আশার স্বামী অনিল সাধু।

লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানের প্রথম পক্ষের মেয়ে আশা ও তাঁর স্বামীর অভিযোগ, তপশিলি জাতিভুক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এলজেপি। যার ফলে পাসোয়ানের নিজের জাতের লোকেরাই তাঁর উপরে ক্ষেপে রয়েছে।
অভিযোগ, রামবিলাস শুধু তার পুত্র চিরাগকেই সবকিছু দিয়ে সমর্থন করে চলেছেন। তাকে লোকসভায় জিতিয়ে এনেছেন ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান করে দিয়েছেন। অথচ মেয়ে আশাকে তাঁর প্রাপ্য মর্যাদা কোনওদিনও দেননি।
এই প্রসঙ্গেই অনিল বলেছেন, শুধু যে রামবিলাসের বিরুদ্ধে মেয়ে আশা দাঁড়াবেন তা নয়, চিরাগের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারেন। লালুর দল আরজেডি নাকি টিকিট দিতে রাজি হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, বিহারের হাজিপুর কেন্দ্র থেকে জিতেছেন রামবিলাস পাসোয়ান। জামুই থেকে জিতেছেন চিরাগ পাসোয়ান। এদিকে রামবিলাসের ভাই রামচন্দ্র পাসোয়ান সমস্তিপুর কেন্দ্র থেকে জিতেছেন।












Click it and Unblock the Notifications