অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে যোগী আদিত্যনাথের হাত ধরেই, ঘোষণা উত্তরপ্রদেশের মন্ত্রীর
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বেই তৈরি করা হবে রাম মন্দির।
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বেই তৈরি করা হবে স্বপ্নের রাম মন্দির। এমনটাই দাবি করে ফের একবার আশ্বস্ত করলেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুনীল ভারালা। তিনি বলেছেন ভগবান শ্রীরামের মন্দির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সময়ই অযোধ্যায় নির্মিত হবে।

যোগীর হাতে রাম মন্দির
যোগী আদিত্যনাথ নিজের হাতে এই রাম মন্দির তৈরি করবেন। তাঁর অপার শক্তি এই কাজকে সম্পন্ন করবে বলে দাবি করেছেন সুনীল।

রায় হবে রাম মন্দিরের পক্ষে
বিজেপি নেতার কথায়, সুপ্রিম কোর্টে প্রতিদিন অযোধ্যা মামলা শুনানি চলছে। এবং সেই শুনানি শেষে রাম মন্দিরের সাপেক্ষেই রায় বের হবে। এমনকী মুসলমান সম্প্রদায়ের লোকেরাও মন্দিরকে সমর্থন জানাচ্ছেন।

রামের মূর্তি হবে সবচেয়ে উঁচু
এর আগে গত জুলাইয়ে ঠিক হয়, অযোধ্যায় বসতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু শ্রীরামচন্দ্রের মূর্তি। তা হবে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শ্রীরামচন্দ্রের মূর্তিটি হবে ২৫১ মিটারের। যা একশো একর জমির ওপরে বসানো হবে।












Click it and Unblock the Notifications