ভোটের বালাই, রেকর্ড গতিতে এগোচ্ছে কাজ, কবে থেকে রাম-দর্শন জানাল মন্দির ট্রাস্ট

ভোটের বালাই, রেকর্ড গতিতে এগোচ্ছে কাজ, কবে থেকে রাম-দর্শন জানাল মন্দির ট্রাস্ট

সামনেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে যাকে বলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামমন্দির তৈরির কাজ। তারপরেই আবার ২০২৪-র লোকসভা ভোট। তার আগেই রামমন্দির খুলে দিতে চাইছে মোদী সরকার। সেই পরিকল্পনারই ইঙ্গিত মিলেছে রামমন্দির ট্রাস্টের বার্তায়। তাঁরা জানিয়েছেন ২০২৩ সালের মধ্যেই রাম মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য। সেটা করতে পারলে চব্বিশের নির্বাচনে বড় ভোট ব্যাঙ্ক দখল করতে পারবে বিজেপি।

রেকর্ড গতিতে কাজ

রেকর্ড গতিতে কাজ

২০২১ সালেই রামমন্দির নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক বছর পেরোতে না পেরোতেই দেশবাসীকে সুখবর শোনাল রামমন্দির ট্রাস্ট।তারা জানিয়েছেন েয গতিতে কাজ এগোচ্ছে তাতে ২০২৩ সালের মধ্যেই রামমন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে যাবে। কয়েকদিন আগেই অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ নিয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।তারপরেই কাজের অগ্রগতি নিেয় আলোচনায় বসেছিল মন্দির ট্রাস্ট। ২৭ থেকে ২৯ অগাস্ট পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়। তখনই তারা জানিেয়ছিলেন যে সঠিক গতিতেই কাজ হচ্ছে।

কবে থেকে দর্শন

কবে থেকে দর্শন

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮,৫০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে যে চুন-বালি-সিমেন্টের স্তুপ পড়ে ছিল সেগুলি সরানো গিয়েছে। লার্সেন টুব্রো দ্রুততার সঙ্গে সেই জায়গা ভরাটের কাজ করেছে। টাটাকনসাল্টেন্সির ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা হয়েছে তাঁদের। ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। তার মধ্যে ৫ মাসের কাজ অনেকটাই এগিয়ে গিয়েেছ। বলা ভাল আশার থেকে বেশি কাজই শেষ করা গিয়েছে। কাজেই ২০২৩ সালের মধ্যেই মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির টাস্ট্রা। ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করেই বিজেপি রামমন্দির নির্মানের কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছে। এই বছর দীপাবলীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় থাকবেন বলে জানা গিয়েছে। কারণ ২০২২ সালে আবার উত্তর প্রদেশ বিধানসভা ভোট। ১৪ সেপ্টেম্বর থেকে যোগীর রাজ্যে প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

কোন মডেলে তৈরি হচ্ছে মন্দির

কোন মডেলে তৈরি হচ্ছে মন্দির

রাম মন্দিরকে মজবুত করতে কোনও রকম কসুর করা হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পও রামমন্দিরের ভিত নড়াতে পারবে না এমন প্রযুক্তিতে তৈরি হচ্ছে মন্দির। ২৫০০ বছর অক্ষত থাকতে পারে এমন ভাবে তৈরি হচ্ছে মন্দির। মির্জাপুরের পাথর দিয়ে তৈরি হচ্ছে মন্দির। রাজস্থানের বিশেষ বনসি পাহারপুরের মার্বেল পাথর দিয়ে তৈরি করা হচ্ছে। ৪ লক্ষ কিউবিক পাথর ব্যবহার করা হয়েছে। কোনও রকম স্টিলের ব্যবহার করা হবে না এই মন্দিরে। যোধপুরের পাথর দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের পারকোটা। মন্দিরের সঙ্গে একাধিক জিনিস থাকছে। ভক্তদের ফেসিলিটি সেন্টার, রিসার্চ সেন্টার, আর্কাইভ,মিউজিয়াম, অডিটোরিয়াম, গো-শালা, যজ্ঞ শালা সহ একাধিক জিনিস তৈরি হবে। তার সঙ্গে কুবের টিলা এবং সীতা কুপের টেরিটেজ অস্তিত্ব অক্ষত রাখা হবে।

রাজনৈতিক সমীকরণ

রাজনৈতিক সমীকরণ

২০২৩ সালের মধ্যে রাম মন্দিরের দরজা খোলার মধ্যে রয়েছে রাজনৈতিক সমীকরণ। কারন ২০২৪ সালে লোকসভা ভোট। তৃতীয়বার দিল্লির গদিতে বসার জন্য ফের মোদী-শাহ মরিয়া চেষ্টা চালাবে তাতে কোন সন্দেহ নেই। ২০২৪ সালের লোকসভা ভোটে যে অযোধ্যা মন্দিরকে তুরুপের তাস করা হবে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই মন্দির কমিটি আরও বেশি করে তাড়াহুড়ো শুরু করেছে। সেকারণেই রাম মন্দিরের দরজা খোলার চেষ্টা করছে মন্দির ট্রাস্ট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+