ঝড়-ভূমিকম্প সয়েও হাজার বছর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে রাম মন্দির
ঝড়-ভূমিকম্প সয়েও হাজার বছর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকবে রাম মন্দির
অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে। গত ৫ অগাস্ট এখানে ভূমি পুজোর মধ্য দিয়ে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়। এই রাম মন্দিরটি যাতে হাজার বছর টিকে থাকে এবং উচ্চ মাত্রার ভূমিকম্প প্রতিরোধ করতে পারে সেভাবেই এর নকশা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই।

অযোধ্যার কারসেওয়াকপুরমে সাংবাদিকদের তিনি বলেন, 'মন্দিরের স্তম্ভগুলি বিশাল ব্রিজ ধরে রাখার মতো শক্ত ও গভীর হবে, এর কাঠামো শক্তিশালী ও কম্পন প্রতিরোধ করতে পারবে।’ তিনি এও জানান যে রাম মন্দির আগামী হাজার বছর সব ধরেনর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। রাম চরিত রাই জানিয়েছেন যে মন্দিরের নকশার জটিল তথ্য শীঘ্রই প্রকাশিত হবে।
রাই আরও জানিয়েছেন যে পুননির্মাণের জন্য এই মন্দির ও তার আশপাশের এলাকা খোঁড়া হয়। সেই সময় পুরনো মন্দিরের অনেক নিদর্শন পাওয়া যায়। কয়েকশো বছরের পুরনো অনেক নিদর্শনই তাঁদের হাতে এসেছে। সেগুলি নতুন মন্দিরে প্রদর্শনের জন্য রাখা থাকবে। তিনি বলেন, 'অযোধ্যা উন্নয়ন পর্যদ এই ম্যাপে অনুমোদন দিলে আমরা ফি জমা করে দেব। মন্দিরের জন্য ফি-তে কোনও ছাড় আমরা চাইছি না
রাই জানান, ট্রাস্টের কোষাগারে বর্তমানে ৪২ কোটি রয়েছে, যা এক টাকা থেকে ১ কোটির অনুদান দিয়েছে সকলে। তিনি বলেন, 'মন্দির আন্দোলনের সঙ্গে ভারতের প্রায় ২০ হাজার সন্ন্যাসী যোগ দিয়েছিলেন এবং সকলকে আমন্ত্রণ জানানো সম্ভবপর নয়। আমরা শুধুমাত্র অযোধ্যার বাইরে ৯০ জন ও অযোধ্যার ৫২ জনকে আমন্ত্রণ জানিয়ে ছিলাম।’












Click it and Unblock the Notifications