অযোধ্যায় নতুন জটিলতা, অশোক সিংহালের মূর্তি বসানোর দাবি আখাড়া পরিষদের
অযোধ্যায় নতুন জটিলতা, অশোক সিংহালের মূর্তি বসানোর দাবি আখাড়া পরিষদের
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনার সঙ্গে সঙ্গে নতুন জটিলতা হাজির হয়েছে। অখিল ভারতীয় আখাড়া পরিষদ অশোক সিংহালের মূর্তি বসানোর দাবি জানিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোর সিংহালই ছিলেন রাম মন্দির আন্দোলনের মূল কারিগর। তাই প্রয়াগরাজ এবং অযোধ্যায় তাঁর মূর্তি বসানোর দাবি জানানো হয়েছে।

আখাড়া পরিষদের দাবি
অখিল ভারতীয় আখাড়া পরিষদ দাবি জানিয়েছে অযোধ্যা এবং প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহালের মূর্তি বসাতে হবে। কারণ অশোক সিংহালই ছিলেন অযোধ্যার রাম মন্দির আন্দোলনের মূল কারিগর। এছাড়াও যাঁরা রাম মন্দির নির্মাণের আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে অযোধ্যায় কীর্তি স্তম্ভ তৈরি করতে হবে। প্রয়াগরাজের সংগমে এই মূর্তি তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।

কেন্দ্রের কাছে আবেদন
কীর্তি স্তম্ভ এবং অশোক সিংহালের মূর্তি তৈরির আবেদন কেন্দ্রের কাছে জানাবেন তাঁরা। কলকাতায় কোঠারি ভাইদের মতই গোটা দেশে অসংখ্য মানুষ রাম মন্দির আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন। তাঁদের স্মৃিততে এই কীর্তি স্তম্ভ তৈরি করা অত্যন্ত জরুরি বলে মনে করনে অখিল ভারতীয় আখাড়া পরিষদের সেক্রেটারি জেনারেল স্বামী হরি গিরি।

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সূচনা
৫ অগাস্ট ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের সূচনা হয়েছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পুজো করে মন্দির নির্মাণের সূচনা করেন। এরই সঙ্গে দেশে সমৃদ্ধির দিকে এগোেব বলে দেশকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০০ বছরের লড়াইয়ের অবসান ঘটেছে।

বিজেপির উৎসব
রাম মন্দির নির্মাণের দিন গোটা দেশে উৎসব পালন করেছে বিজেপি। সকালে মন্দিরে পুজো। বিকেলে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির মত উৎসব করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সরযূ নদীর তীর আলো দিয়ে সাজানো হয়েছিল। মোদী সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে রাম মন্দির নির্মাণের সূচনাকে।












Click it and Unblock the Notifications