আগের প্ল্যানের থেকে আরও বড় ও উচ্চতায় বেশি! জেনে নিন রামমন্দিরের পরিকাঠামো
আগের প্ল্যানের থেকে আরও বড় ও উচ্চতায় বেশি! জেনে নিন রামমন্দিরের পরিকাঠামো
অযোধ্যায় যে রামমন্দির তৈরি হতে যাচ্ছে, তা আগের প্রস্তাবের থেকে অনেকটাই বড় করা হচ্ছে। আগেকার প্রস্তাবের সঙ্গে তিনটি নতুন গম্বুজ যুক্ত করা হয়েছে। কাঠামোর উচ্চতা বাড়ানো হয়েছে ২০ ফুট। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বেশি পূণ্যার্থীকে জায়গা দিতে কাঠামোয় পরিবর্তন
অনেক বেশি পূণ্যার্থীকে স্থান করে দিতে রামমন্দিরের আগেকার পরিকল্পিত কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট বিষয়টিতে অনুমোদন দিয়েছে। রাম মন্দির তৈরি করতে এই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। নতুন কাঠামোর প্রায় একলক্ষ পূর্ণ্যার্থীকে মন্দিরের ভিতরে স্থান দেওয়া যাবে।

আরও ৩ গম্বুজ
অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের পুরোহিত মোহান্ত রাজু দাস জানিয়েছেন, মন্দিরে পরিকল্পিত পরিকাঠামোর আরও তিনটি নতুন গম্বুজ যুক্ত করা হবে। মন্দির হবে ৩ তলা বিশিষ্ট।

থাকবে সোনা, রুপো ও তামার কাজ
রামমন্দির নির্মান কার্যশালার ম্যানেজার অন্নুভাই সোমপুরা আগেই জানিয়েছিলেন, পাথর ও কাঠ ছাড়াও সোনা, রুপো ও তামার কারুকার্য করা থাকবে মন্দিরে। মন্দির প্রধান প্রবেশপথে সোনা ও রুপোর কারুকার্য করা থাকবে। মন্দিরের প্রতি ফ্লোরেই থাকবে রাম দরবার।
মন্দিরের প্রধান আর্কিটেক্ট সি সোমপুরার পুত্র নিখিল সোমপুরা জানিয়েছেন, মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। প্রায় ত্রিশ বছর আগে করা ডিজাইনের থেকে উচ্চতায় ২০ ফুট বেশি।

ভূমি পুজোয় প্রধানমন্ত্রী
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে হনুমানগড়ি মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications