Yogi Adityanath: ‘রাম মন্দির নিরন্তর প্রচেষ্টার এক উদাহরণ’, গোরক্ষপুরকে নিয়েও বিশেষ ভাবনা যোগীর

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে রাম মন্দির প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কর্মসূচি। রাম মন্দিরের প্রথম পর্যায়ের নির্মাণ কার্য প্রায় শেষ। ২২ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 'রাম লালা'র প্রাণ প্রতিষ্ঠা করা হবে। অযোধ্যা জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশ তথা বিশ্বের নজর কাড়া।

বিজেপি তথা সংঘ পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আগামী ২২ জানুয়ারি। সেই অযোধ্যাতেই প্রতিষ্ঠিত হচ্ছে রাম মন্দির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাম মন্দির নিরন্তর প্রচেষ্টার এক উদাহরণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানুষকে তাৎক্ষণিক ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে তাদের লক্ষ্যের জন্য সংগ্রাম করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Yogi Adityanath

অযোধ্যায় আসন্ন রাম মন্দিরকে সর্বোত্তম প্রচেষ্টার উদাহরণ হিসাবে বর্ণনা করেন, অবিলম্বে ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে তাদের লক্ষ্যের জন্য সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন। রাম মন্দিরের বিষয়ে মুখ্যমন্ত্রীর উল্লেখ করেন, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। ২৩ জানুয়ারি থেকে ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলের একটি শাখার উদ্বোধনের পরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গোরক্ষপুরকে একটি জ্ঞানের শহর করার আহ্বান জানিয়েছিলেন, যোগী আদিত্যনাথ বলেন, এবার সেটা বাস্তবায়ন করার সময় এসেছে। গোরক্ষপুর-বারানসী জাতীয় সড়কে একটি বিশ্বমানের স্টেডিয়াম এবং একটি পশু চিকিৎসালয় ও বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।

যোগী আদিত্যনাথ ১৪ জানুয়ারি থেকে অযোধ্যার মন্দিরগুলিতে ভজন এবং রামায়ণ, রামচরিতমানস ও সুন্দরকাণ্ড পাঠের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, বাসের ভেতরে পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাসের যাত্রীদের শ্রীরামের জীবনের কাহিনি শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য বাসের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে জনপ্রিয় রাম ভজনগুলি বাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উপস্থিত থাকবেন অন্যান্য ভিভিআইপিরা। তাছাড়া কয়েক লক্ষ ভক্ত ওই দিন উপস্থিত থাকবে অযোধ্যায়। তাই নিরাপত্তায় কোনও ত্রুটি রাখতে চাইছে না উত্তরপ্রদেশ প্রশাসন।

দেশে সম্ভবত প্রথমবার কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্বোধনে ১৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেখানে ১৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তাড়াছা এআই চালিত অত্যাধুনিক সুরক্ষা সরঞ্জাম কিনতে ৯০ কোটি টাকা খরচ করেছে যোগী আদিত্যনাথের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+