ছায়াসঙ্গিনী হানিপ্রীতের সঙ্গে জেলে থাকতে চেয়েছিলেন রাম রহিম, জানুন পরের ঘটনা
'ডেরা সচা সৌদা' -র ধর্মগুরু বাবা রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই উত্তাল হরিয়ানা সহ দেশের বেশ কিছু অংশ। ইতিমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসছে রাম রহিমের বেশ কিছু কালো দিক।
'ডেরা সচা সৌদা' -র ধর্মগুরু বাবা রাম রহিম ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই উত্তাল হরিয়ানা সহ দেশের বেশ কিছু অংশ। ইতিমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসছে রাম রহিমের বেশ কিছু কালো দিক। আশ্রমের সাধিকার ধর্ষণের ঘটনার দোষী প্রমাণিত রাম রহিমের জায়গায় ডেরার দায়িত্বে সম্ভবত আসতে চলেছেন ডেরার অন্য সাধিকা তথা বাবার পালিত কন্যা হানিপ্রীত সিং।

উল্লেখ্য, শুক্রবার এই হানিপ্রীতই আদালতে আবেদন করেন যে তিনি জেলে বাবা রাম রহিমের সঙ্গে থাকতে চান। পাঁচকুলায় আদালত থেকে জেল পর্যন্ত হেলিকপ্টারে যেখন রামরহিমকে উড়িয়ে আনা হয়, তখন তাঁর সঙ্গে যে মহিলাকে দেখা যায়, তিনিই হলেন হানিপ্রীত ।
তবে হেলিকপ্টারে ওঠার আগে পর্যন্ত আদালতে রামরহিম ও হানিপ্রীত দুজনের তরফেই পাঁচকুলার সিবিআই-এর বিশেষ আদালতের কাছে এক আবেদন জানায়। দুজনেরই আবেদন ছিল তাদের একসঙ্গে জেলে থাকতে দেওয়া হোক। যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
সূত্রের খবর, যখন রাম রহিমকে জেলে নিয়ে যাওয়া হয় তখন নাকি জেল কর্মীদের হানিপ্রীত বার বার আবেদন জানায় যে তাদের একসঙ্গে একটা রাত অন্তত থাকতে দেওয়া হোক। এজন্য দিল্লি ও চণ্ডিগড়ের বেশ কিছু প্রভাবশালীকে নাকি তিনি ফোন করতে থাকেন।












Click it and Unblock the Notifications