এইভাবে খুন হন ধর্মগুরুর ধর্ষণকাণ্ডের পর্দাফাঁসকারী সাংবাদিক, রায়ের দিকে তাকিয়ে মৃতের পরিবার
রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের পর্দাফাঁস করেছিলেন যে সাংবাদিক, তাঁকে ২০০২ সালের অক্টোবরেই হত্যা করা হয়, তাঁর নিজের বাড়িতে।
'ডেরা সাচা সৌদা' -র প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার শুনানি ঘিরে ইতিমধ্যেই অশান্তির চেহারা নিতে শুরু করেছে হরিয়ানার পঞ্চকুলা। হরিয়ানা পাঞ্জাব দুই রাজ্যের পাশপাশি গোটা দেশ তাকিয়ে রয়েছে এই ধর্মগুরুর বিরুদ্ধে ওঠা মামলার শুনানির দিকে।

এদিকে, রাম রহিমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের পর্দাফাঁস করেছিলেন যে সাংবাদিক, তাঁকে ২০০২ সালের অক্টোবরেই হত্যা করা হয়, তাঁর নিজের বাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই সাংবাদিক রাম চন্দরকে গুলি করে পালায় কয়েকজন দুষ্কৃতি। ধর্মগুরু গুরমিতের বিরুদ্ধে ওঠা এই মামলার রায়ে তাই নজর টিকে রয়েছে ওই সাংবাদিকের পরিবারেরও।
২০০২ এর পর ২০১৭ সাল , এই দীর্ঘ সময়ে ধরে প্রয়াত সাংবাদিকের ছেলে অনশুল অপেক্ষা করে রয়েছেন এই ধর্ষণের মামলার রায়ের জন্য। তাঁর বাবার মৃত্যুর জন্য বহু আইন আদালতের চক্কর তিনিও কেটেছেন । সাংবাদিক রাম চন্দরের মৃত্যুর পর, কিছুতেই হরিয়ানা পুলিশ ধর্মগুরু রাম রহিমের নাম এফআইআর-এ নিচ্ছিল না বলে জানিয়েছেন অনশুল। তারপর বহু কাঠখড় পুড়িয়ে রাম রহিমের বিরুদ্ধে চালানো হয়েছে মামলা। পঞ্চকুলা আদালতের আজকের রায়ের ওপর সাংবাদিক হত্যার মামলাও খানিকটা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications