রাম রহিমের বিকৃত যৌনাচার নিয়ে উঠে এলো বিস্ফোরক তথ্য, বক্তা ধর্মগুরুর আত্মীয়
জানা গিয়েছে, নিজের যৌনভাবনার কথা বলে ডেরার সাধ্বীদের মানসিক ভাবে যৌনচারারের জন্য প্রস্তুত রাখত রাম রহিম।
ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ধর্মগুরু রাম রহিমের নানা বিকৃত যৌনাচারের কাহিনি বারবার উঠে এসেছে সংবাদে। এবার উঠে এল রাম রহিমের জীবনের আরেক অজানা অধ্যায়। জানা গিয়েছে, নিজের যৌনভাবনার কথা বলে ডেরার সাধ্বীদের মানসিক ভাবে যৌনচারারের জন্য প্রস্তুত রাখত রাম রহিম।

রাম রহিম সম্পর্কে এই তথ্য জানিয়েছেন রাম রহিমেরই এক আত্মীয় ভূপিন্দর সিং গোরা। তিনি বলেছেন রাম রহিম প্রায়ই হাই প্রোফাইল মেয়েদের ডেরায় আমন্ত্রণ করত। যেমন মুম্বইয়ের বিভিন্ন নামী মডেল বা অভিনেত্রীদের ডেরায় ডাকত সে। ভূপিন্দর জানিয়েছেন, হয় রাম রহিম ওই মহিলাদের ডেরায় ডাকত নয়তো তাঁদের সঙ্গে মুম্বইতে গিয়ে ১৫-২০ দিন কাটিয়ে আসত।
রাম রহিমের ওই আত্মীয়র বক্তব্য অনুযায়ী, মহিলা সংসর্গ ছাড়া টিকতে পারত না রাম রহিম। ভূপিন্দর জানিয়েছেন, প্রায়ই ডেরায় সাধ্বীদের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে আলোচনা করত রাম রহিম। রাম রহিম নাকি প্রায়ই খোলাখুলি ভরা সভায় আলোচনা করত , নগ্ন যৌনকর্মীদের সঙ্গে নানা ঘটনা। ভূপিন্দরের অভিযোগ, রাম রহিম ভালোবাসাকে ৩ পর্যায়ে ভাগ করেছিল, একরাত্রির ভালোবাসা, আত্মাগত ভালোবাসা, আধ্যাত্মিক ভালোবাসা।
জানা গিয়েছে, যে মহিলাকে ডোরার গোপন গুহায় রাম রহিমের কাছে একবার নিয়ে যাওয়া হত, তাকে আর চাইত না রাম রহিম। অন্যদিকে অনেকের মতে, বার বার সাধ্বীদের সঙ্গে যৌনাচার নিয়ে কথা বলে ,সাধ্বীদের মনকে যৌনাচারের জন্য়ই প্রস্তুত করে রাখত রাম রহিম।












Click it and Unblock the Notifications