রামরহিমের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে এই চরম হুঁশিয়ারি ডেরার 'কুরবানি উইং'-র

বিভিন্ন তদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তে জানা যায় ডেরায় রয়েছে একটি আত্মঘাতী বাহিনী। যারা রামরহিম তথা ডেরার জন্য প্রাণ দিতে প্রস্তুত।

ধর্ষক ধর্মগুরু রামরহিমের দোষী সাব্য়স্ত হওয়ার দিনে চরমে ওঠে ডেরা সমর্থকদের তাণ্ডব। আগুন জ্বলতে থাকে হরিয়ানা , পাঞ্জাব , দিল্লির বিভিন্ন অংশে। সে ঘটনার বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এরপর বিভিন্ন তদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তে জানা যায় ডেরায় রয়েছে একটি আত্মঘাতী বাহিনী। যারা রামরহিম তথা ডেরার জন্য প্রাণ দিতে প্রস্তুত।

রামরহিমের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে এই চরম হুঁশিয়ারি ডেরার 'কুরবানি উইং'-র

ডেরার এই আত্মঘাতী বাহিনী যা 'কুরবানি উইং' নামে পরিচিত , তারা এক হুঁশিয়ারি জারি করেছে ডেরার প্রাক্তন সদস্য, সাংবাদিক ও হরিয়ানা পুলিশকে উদ্দেশ্য করে। হুঁশিয়ারিতে জানানো হয়েছে, যাঁরা ডেরা প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে মুখ খুলবেন তাঁদের খুন ফেলা হবে।

উল্লেখ্য, এই মহুর্তে প্রায় ২০০ জন সদস্য এই উইং-এ রয়েছে। তারা এই হুঁশিয়ারি মূলত একটি চিঠি মারফৎ পাঠিয়েছে। চণ্ডীগড় ও পাঞ্জাবের বিভিন্ন সংবাদমাধ্যমের অফিসে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে সেই চিঠি। চিঠিতে কেন্দ্রীয় বিজেপি সরকার ও হরিয়ানার মনোহরলাল খট্টর সরকারের বিরুদ্ধেও তোপ দাগা হয়েছে। ফলে রামরহিমের গ্রেফতারি নিয়ে ডেরা কর্মীদের একাংশ যে কতটা ফুঁসছে তা বোঝাই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+