রামরহিমের 'পালিতা কন্যা ' হানিপ্রীতের এ কী হাল ! জানেন কোন অবস্থায় এখন আছে সে

হানিপ্রীত সিং এর এখন যা অবস্থা তাতে , তার একটি আইনজীবী রাখারও আর্থিক ক্ষমতা নেই।

নিজেকে 'পাপা কি পরী' বলে বর্ণনা করত ধর্মগুরু রাম রহিমের পালিতা কন্যা হানিপ্রীত সিং। এরপর ধর্ষণকাণ্ডে ধর্মগুরুর হাজতবাসের পর থেকেই অবস্থা পড়তে থাকে হানিপ্রীতের। বেশ কিছুদিন পুলিশের নজরে ধুলো দিয়ে ঘোরার পর এবার জেলের ঘানি টানতে হচ্ছে তাকেও।

রামরহিমের 'পালিতা কন্যা ' হানিপ্রীতের এ কী হাল ! জানেন কোন অবস্থায় এখন আছে সে

তবে হানিপ্রীত সিং এর এখন যা অবস্থা তাতে , তার একটি আইনজীবী রাখারও আর্থিক ক্ষমতা নেই। যাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিত হানিপ্রীত ,সেই সমস্ত শাগরেদরাও এখন ফেরার। বাকি ১৫ জন রয়েছে জেলেই। জানা গিয়েছে, তার আর্থিক অবস্থা নিয়ে আম্বালা জেল কর্তৃপক্ষকে হানিপ্রীত একটি চিঠিও লেখেন। তাতে হানিপ্রীত জানান , আইনজীবীকে দেওয়ার মতো টাকা টুকুও তার নেই। আগামী ৭ ডিসেম্বর তার বিরুদ্ধে চলা মামলা রয়েছে পাঞ্চকুলা আদালতে।

উল্লেখ্য, রামরহিমের কীর্তি ফাঁস হতেই হানিপ্রীতের ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। তার ফলেই এখন প্রায় আর্থিকভাবে বিপর্যস্ত হানিপ্রীত। উল্লেখ্য়, হানিপ্রীতের বিরুদ্ধে রামরহিমকে পাঞ্চকুলা জেল থেকে পালাবার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। এককালে হরিয়ানায় রামরহিমের সিরসা আশ্রমে হম্বিতম্বি করা হানিপ্রীতের এই হাল সত্যিই অভাবনীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+