নেপালের এই জায়গায় দেখা গেছে 'নিখোঁজ' হানিপ্রীতকে, চলছে চরম পুলিশি তল্লাশি

সূত্রের খবর, নেপালের ধারান-ইতেহারি এলাকায় দেখা গিয়েছে রামরহিমের বিতর্কিত পালিত কন্যা হানিপ্রীতকে।

ধর্ষক ধর্মগুরু রামরহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তার পালিত কন্যা হানিপ্রীত সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হানিপ্রীতের সঙ্গে রামরহিম যৌনাচারেও লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠছে নানা মহল থেকে। হানিপ্রীতকে নিয়ে নানা দুর্নীতি মূলক তথ্যও সামনে আসে। এদিকে, এই পরিস্থিতির মধ্যে আচমাকই নিখোঁজ হয়ে যায় হানিপ্রীত। তার খোঁজে চরম তল্লাশি শুরু করেছে পুলিশ।

নেপালের এই জায়গায় দেখা গেছে 'নিখোঁজ' হানিপ্রীতকে, চলছে চরম পুলিশি তল্লাশি

সূত্রের মারফৎ খবর পেয়ে পুলিশ জানতে পারে হানিপ্রীত নেপাল সীমান্তের কোথাও দিয়ে পালিয়ে যেতে পারে। এরপরই উত্তরপ্রদেশ নেপাল সীমান্তে কড়া প্রহরা লাগিয়ে দেয় পুলিশ। এদিকে হানিপ্রীতকে খুঁজে বার করতেও বেশ ধরপাকড় চালাচ্ছে পুলিশ। সেই ঘটনায় প্রদীপ গোয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হলে, সে জানায়ে ভারতে হানিপ্রীত আর নেই, সে পালিয়েছে নেপালে।

এদিকে সূত্রের খবর, নেপালের ধারান-ইতেহারি এলাকায় দেখা গিয়েছে রামরহিমের বিতর্কিত পালিত কন্যা হানিপ্রীতকে। সে সুনসারি-মোরাং জেলায়গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর। হানিপ্রীতকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তের বিভিন্ন এলাকায় কড়া পাহারা সহ চরম সতর্কতা জারি করেছে পুলিশ। সীতামারাহি, কম্পারন, মধুবনী সহ একাধিক এলাকায় চলছে পুলিশি টহল ও তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+