রাম রহিমের আরও কীর্তি ফাঁস, ডেরায় চলত পাচারচক্রও

এবার ডেরার মধ্যে শিশু ও নারী পাচারের অভিযোগ তুললেন রাম রহিমের এক ভক্ত। ওই মহিলার দাবি, ১২ বছর আগে রাম রহিমের কথামতই তাঁর শিশুকে ডেরা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

ডেরা সাচা সওদার অন্ধকার জগতের কথা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবার ডেরার মধ্যে শিশু ও নারী পাচারের অভিযোগ তুললেন রাম রহিমের এক ভক্ত। ওই মহিলার দাবি, ১২ বছর আগে রাম রহিমের কথামতই তাঁর শিশুকে ডেরা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু এই ১২ বছরে একটিবারের জন্য নিজের সন্তানকে দেখতে পাননি তিনি।

রাম রহিমের আরও কীর্তি ফাঁস, ডেরায় চলত পাচারচক্রও

ললিতা নামে পানিপতের ওই মহিলা বহুবছর ধরেই রাম রহিমের ভক্ত ছিলেন। বছর বারো আগে ডেরা সাচা সওদার একটি বিজ্ঞাপনে ডেরার 'সেবা'-র জন্য ভক্তদের কাছে তাদের সন্তানদের চাওয়া হয়। বিজ্ঞাপনে রাম রহিমের মুখ দেখে ভক্তদের মনে স্বাভাবিকভাবেই আর কোনও প্রশ্ন জাগেনি। এভাবেই নিজের ২ মাসের সন্তানকে ডেরার হাতে তুলে দিয়েছিলেন ললিতা। কিন্তু ১২ বছরে নিজের সন্তানের দেখা পাননি ললিতা।

রাম রহিমের আরও কীর্তি ফাঁস, ডেরায় চলত পাচারচক্রও

ললিতার অভিযোগ, তাঁর সন্তানকে পাচার করে দেওয়া হয়েছে। ডেরার মধ্যে এভাবেই আরও অনেক শিশুকে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু শিশুই নয়, ডেরায় নারী পাচার চক্রও রমরমিয়ে চলত বলে অভিযোগ উঠেছে। রাজস্থানের এক দিনমজুর গত তিন বছরে নিজের স্ত্রীকে দেখতে পাননি বলে অভিযোগ করেছেন। ডেরার কর্মকর্তারা একরকম জোর করেই তাঁর স্ত্রীকে সেখানে রেখে দেয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+