মেয়ের সঙ্গেই সহবাস করতেন বাবা রাম রহিম, অভিযোগ প্রাক্তন জামাইয়ের

হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা যে অভিযোগ করেছেন তাও উড়িয়ে দেওয়ার মতো নয়। ডেরা সাচা প্রধান থাকাকালীন রাম রহিম অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী হানিপ্রীতকে তাঁর থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলে দাবি তাঁর।

প্রিয়াঙ্কাকে তানেজা নামটির সঙ্গে অনেকেই পরিচিত নন। তবে হানিপ্রীত ইনসান বললে একবাক্যে সকলেই এখন চিনে ফেলছেন বছর ৪২ এর সুন্দরী মহিলাকে। তিনি ধর্ষক বাবা রাম রহিমের পালিত কন্যা। তাঁর সঙ্গে রাম রহিমের একের পর এক কেচ্ছার খবর এখন সামনে আসছে।

মেয়ের সঙ্গেই সহবাস করতেন বাবা রাম রহিম

হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা যে অভিযোগ করেছেন তাও উড়িয়ে দেওয়ার মতো নয়। ডেরা সাচা প্রধান থাকাকালীন রাম রহিম অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রী হানিপ্রীতকে তাঁর থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বলে আদালতে দাবি করেন বিশ্বাস। রাম রহিমের কব্জা থেকে স্ত্রীকে ফিরিয়ে আনতেও তিনি আদালতেরই দ্বারস্থ হন।

হানিপ্রীত কিন্তু স্বামীর কাছে ফেরেননি। উল্টে ডিভোর্স দিয়ে বাবার কাছেই থেকে যান। তবে এই বাবার সঙ্গেই যে হানিপ্রীতের অবৈধ সম্পর্ক রয়েছে তা নিয়েই অভিযোগ করেছেন বিশ্বাস গুপ্তা।

এই হানিপ্রীতকে নিয়ে রাম রহিম আলাদা থাকছিলেন বলে অভিযোগ। কার্যত স্বামী বিশ্বাসের কাছ থেকে হানিপ্রীতকে ছিনিয়ে নিয়েছিলেন বাবা রাম রহিম। সুন্দরী হানিপ্রীতকে ফাঁসিয়েছিলেন রাম রহিম, এমনটাই অভিযোগ বিশ্বাস গুপ্তার।

রাম রহিমের সঙ্গে থাকতে থাকতে সবচেয়ে কাছের হয়ে ওঠেন হানিপ্রীত। বাবার ছবি এমএসজি পরিচালনা, প্রযোজনা এমনকী অভিনয়েও ছিলেন হানিপ্রীত। টুইটার, ফেসবুকে অতিসক্রিয় হানিপ্রীতের লাখো লাখো ফলোয়ার ছিল। আর এভাবেই বাবা রাম রহিমের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন হানিপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+