দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ, পেলেন ৬৫.৬৫ শতাংশ ভোট
মীরা কুমারকে হারিয়ে শাসক দল বিজেপি তথা এনডিএর প্রার্থী হিসাবে নির্বাচনে জিতে দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। তিনি ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়েছেন বলে
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারকে হারিয়ে শাসক দল বিজেপি তথা এনডিএর প্রার্থী হিসাবে নির্বাচনে জিতে দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। তিনি ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গিয়েছে।
রামনাথ কোবিন্দ ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতি করা কোবিন্দ উত্তরপ্রদেশ থেকেই মোট দু'বার (১৯৯৪-২০০০ ও ২০০০-২০০৬ সাল) রাজ্যসভার সাংসদ হন।[আরও পড়ুন:ভোটগণনা থেকে কোবিন্দের রাষ্ট্রপতি পদে জেতা, একনজরে এদিন যা যা হল সংসদে]

পেশায় আইনজীবী কোবিন্দ দীর্ঘদিন রাজধানী দিল্লিতে ওকালতি প্র্যাকটিস করেছেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত বিজেপির দলিত মোর্চার সভাপতির পদ সামলেছেন তিনি। এছাড়া অখিল ভারত কোলি সমাজের সভাপতিত্বও করেছেন তিনি। এবং একসময়ে বিজেপির জাতীয় মুখপাত্রও ছিলেন কোবিন্দ। ২০১৫ সালের ৮ অগাস্ট বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে বিহারের রাজ্যপাল নিয়োগ করেন।[আরও পড়ুন:ভোটে জিতে প্রথম ভাষণে যা বললেন প্রেসিডেন্ট ইলেক্ট রামনাথ কোবিন্দ]
আর এবার দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হতে চলেছেন একসময়ের দলিত নেতা রামনাথ কোবিন্দ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications