Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যস্ততা! রাম লালার অভিষেক অনুষ্ঠান ঠিক কখন?

Ram Mandir: বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রস্তুতি কতদূর তা নিজের চোখে দেখে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আহ্বান জানিয়েছে আরও বলেছেন, ওই দিন সূর্যাস্তের পরে সন্ধেয় প্রদীপ জ্বালান।

রাম মন্দির নির্মাণকারী সংস্থা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এদিন সাংবাদিকদের বলেছেন, ২২ জানুয়ারি দুপুর ১২.২০-তে রাম লালার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। তিনি বলেছেন, প্রাণ- প্রতিষ্ঠার পরে আরতি করুন, আশপাশের বাজার ও এলাকায় ঈশ্বরের প্রসাদ বিতরণ করুন এবং সূর্যাস্তের পরে প্রদীপ জ্বালান।

Ram Mandir

প্রসঙ্গত ২২ জানুয়ারি অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরে রাম লালা পবিত্র হবেন। এনিয়ে জোর প্রস্তুতি চলেছে। প্রধানমন্ত্রী-সহ দেশের অনেক নাম করা ব্যক্তিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় দেওয়ার সময় বিতর্কিত জায়গায় রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছিল। পরে রাম মন্দির তৈরির জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহে অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে। এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ওই দিনটিকে দীপাবলি হিসেবে উদযাপন করতে বাড়িতে বিশেষ প্রদীপ জ্বালানোর জন্য লোকেদের কাছে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কাছে আবেদন জানাতে গিয়ে বলেন, ভগবান রামের শহর থেকে তিনি হাত জোর করে বলছেন, ২২ জানুয়ারি ১৪০ কোটি দেশবাসী যেন অযোধ্যায় আসার চেষ্টা না করেন। তিনি বলেন, যখন ভগবান রাম অযোধ্যায় উপবিষ্ট হবেন, তখন প্রত্যেকে দীপাবলি উদযাপন করুন এবং শ্রী রাম জ্যোতির মাধ্যমে বাড়ি আলোকিত করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+