Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাম মন্দির উদ্বোধনে নিয়ম লঙ্ঘন! শাস্ত্র-বিরুদ্ধ হওয়ায় যাচ্ছেন না দুই শঙ্করাচার্য

Ram Mandir: বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে-বিদেশের সাধু সন্তদের ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মন্দির ট্রাস্টের তরফে আহ্বান জানানো হয়েছে। কিন্তু দেশের সাধুদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুই শঙ্করাচার্য ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে অস্বীকার করেছেন। অন্য দুই শঙ্করাচার্য এব্যাপারে তাঁদের অবস্থান এখনও স্পষ্ট করেননি।

স্বামী নিশ্চলানন্দ সরস্বতী এবং স্বামী অভিমুক্তেশ্বরানন্দ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন, সনাতন ধর্মের নিয়মের কথা মাথায় রেথে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। এছাড়া তিনি ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হরিদ্বারে জানিয়েছেন, চার শঙ্করাচার্য রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। তবে দ্বারকার শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং চিকমাগালুরুর শৃঙ্গেরি মঠের স্বামী ভারতীকৃষ্ণ এব্যাপারে কোনও বিবৃতি এখনও দেননি।

রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না দুই শঙ্করাচার্য

উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেছেন ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কর্মসূচি শাস্ত্র ও নিয়মের পরিপন্থী। তিনি বলেছেন, রাম মন্দিরের তৈরির কাজ শেষ না করে ভগবান রামের জীবনকে পবিত্র করা সনাতন ধর্মের নিয়মের তপ্রথম লঙ্ঘন। তিনি এর জন্য তাড়াহুড়ো করার বিরোধিতা করেছেন।

তিনি বলেছেন, ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর মধ্যরাতে বিতর্কিত কাঠামোয় ভগবান রামের মূর্তি স্থাপন করা হয়েছিল। ১৯৯২ সালে কাঠামো ভেঙে ফেলা হয়েছিল। তাই রামলালাকে অন্য জায়গায় স্থাপন করা হয়েছিল। সেই সব ঘটনা কেন ঘটেছিল, তা নিয়ে কোনও শঙ্করাচার্য প্রশ্ন তোলেননি। তিনি বলেছেন রামমন্দির তৈরির কাজ শেষ করার সময় রয়েছে। মন্দির তৈরির কাজ শেষ হলেই রামলালার জীবন পবিত্র করা উচিত।

স্বামী অভিমুক্তেশ্বরানন্দ আরও বলেছেন, এখন তারা চুপ করে থাকতে পারবেন না। কাজ শেষ না করে রামমন্দিরের উদ্বোধন ও সেখানে ভগবান রামের মূল্তি স্থাপনের ভাবনা ঠিক নয়। তবে এই মন্তব্যের জন্য যারা অনুষ্ঠানের আয়ো জন করেছেন, তারা এই ধরনের মন্তব্যকে মোদী বিরোধী বলতে পারেন। তা মানতে অস্বীকার করে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেছেন, শাস্ত্রের বিরুদ্ধে যাওয়া যাবে না।

ওড়িশার জগন্নাথধামের গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও মন্দির উদ্বোধনে শাস্ত্রের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তাঁর কাছ থেকে কোনও পরামর্শ না চাওয়ার তাঁর কোনও রাগ নেই। তবে স্কন্দপুরান অনুসারে নিয়ম ও আচার সঠিকভাবে না করলে মূর্তির মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে এবং সেই জায়গাটিকে ধ্বংস করে।

শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছেন, তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এখন না গেলেও সনাতন প্রথা অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করা হলে তিনি সেখানে যাবেন। শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছে, তিনি অযোধ্যায় গিয়েছেন এবং এবং বর্তমানে রামলাল যেখানে রয়েছেন, সেখানেও প্রণাম জানাতে গিয়েছেন। তবে সঠিক সময়ে তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।

তবে এব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। সংগঠনের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, রাম মন্দির রামানন্দ সম্প্রদায়ের। তা শৈব্য, শাক্য কিংবা সন্ন্যাসীদের নয়। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালাকে পবিত্র করার কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+