মাস্ক ছাড়া বসেছিলেন মোদীর পাশে! এবার করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল
৫ অগাস্ট রামমন্দির নির্মাণের ভিত্তপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্ক ছাড়া মোদীর সঙ্গে একমঞ্চে ছিলেন নিত্যগোপাল দাস। সেই নিত্যগোপাল দাস এবার করোনা আক্রান্ত হলেন। যারপর উদ্বেগ বেড়েছে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়েও।

নিত্যগোপালের সঙ্গে মঞ্চে উপস্থিত হেভিওয়েটরা
প্রসঙ্গত, ৫ অগাস্টের সেই অনুষ্ঠানে মঞ্চে ছিলেন পাঁচজন। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও সে মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএস প্রধআন মোহন ভাগবত। এই একই মঞ্চে বসেছিলেন মোহন্ত নিত্যগোপাল দাস।

মোদীর সঙ্গে ঘেষে দাঁড়িয়ে নিত্যগোপাল
নিত্যগোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরেই একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যাচ্ছে ভূমিপুজোর অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন তিনি। শুধু তাই নয়। সেই সময়ে মোহন্তের মুখে মাস্কও ছিল না।

অযোধ্যায় করোনা থাবা
রামমন্দিরের সহকারী পুরোহিতের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল ভূমিপূজনের সপ্তাহখানেক আগেই। সেই সময়েই জানা গিয়েছিল, অযোধ্যায় রামমন্দির প্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিডে আক্রান্ত হয়েছেন।

মোদীর ক্যাবিনেটেও করোনা
প্রসঙ্গত, রাম মন্দির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই প্রধানমন্ত্রী করোনা সংক্রমিতদের সান্নিধ্যে এসেছিলেন। যার জেরে বিরোধীরা প্রধানমন্ত্রী অযোধ্যা সফর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রামমন্দির অনুষ্ঠানের দুই দিন আগেই এক ক্যাবিনেট বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানেরও করোনা সংক্রমণ ধরা পড়েছিল।

দেশে বেড়েই চলেছে করোনা সংক্রণ
এদিকে এদিনও একিদনে সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশ। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৮। তবে সুস্থতার হারও ৭০ শতাংশের উপরেই। সক্রিয় আক্রান্ত ৬ লাখ ৫৩ হাজার ৬২২।












Click it and Unblock the Notifications