Yogi Adityanath: মোদীর ভরসা রাখলেন যোগী! কতটা কঠিন ছিল 'রাম-নগরী' নির্মান
Yogi Adityanath: কাউন্টডাউন শুরু! কিছুদিনের মধ্যেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে রাম-রাজ্যে। আর গোটা প্রক্রিয়াটাই দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশ্লেষকরা বলছেন যেভাবে পরিস্থিতি সামলাচ্ছেন যোগী তা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের দৃষ্টিভঙ্গিরও প্রশংসা পঞ্চমুখ বিভিন্ন মহল।
সুপ্রিম নির্দেশ সামনে আসার পরেই ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দির নির্মানের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই শুরু হয় কাজ। তবে ট্রাস্টের জন্য একটি বিশাল রাম মন্দির নির্মাণ বড় চ্যালেঞ্জ ছিল না। রাম মন্দির নির্মাণের পর গোটা পরিস্থিতিকে প্রস্তুত করা কার্যত বড় চ্যালেঞ্জ ছিল। পরীক্ষা ছিল উত্তরপ্রদেশ সরকারের কাছেও। আর সেই চ্যালেঞ্জ ছিল যোগী সরকারের কাছে। যদিও তা মাথা পেতে নিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মোদীর অন্যতম ভরসার মানুষ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই যোগীর উপর ভরসা ছিল মোদীর। শুধু তাই নয়, তাঁর চিন্তাভাবনা এবং কাজের প্রতি অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ যোগী। আর এহেন প্রশংসা সে রাজ্যে কান পাতলেই শোনা যায়। আর সেই গুণই যোগীকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। বলছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, প্রথমদিন থেকে তৈরি নীল নকশা মেনে শুরু হয় কাজ। দফায় দফায় অযোধ্যায় ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খতিয়ে দেখেছেন কাজ। আধিকারিকদের সঙ্গে চলেছে বৈঠক।
অযোধ্যাকে রাম-নগরীর গড়ে তোলার পিছনে বড় ভূমিকা যোগীর। মন্দির তৈরির পাশাপাশি গোটা শহর কীভাবে সাজিয়ে তোলা হবে সবটাই ঠিক করেন তিনি। আর সেই পরিকল্পনা মেনে সেখানে বিমানবন্দর থেকে রেল যোগাযোগে আধুনিক ব্যবস্থা গড়ে উঠেছে। পাশাপাশি ঐতিহ্যের কথা ভেবেই অযোধ্যা হয়ে উঠছে স্মার্ট সিটি। যেখানে আধুনিক সমস্ত সুবিধা পাওয়া যাবে। খুব শীঘ্রই দেশের সবথেকে বড় পর্যটকস্থল হয়ে উঠবে অযোধ্যা। আর সেই পরিকল্পনা মাফিক চলছে কাজ।
গত কয়েকদিন আগে একই দাবি করেছেন প্রধানমন্ত্রীও। দেশ-বিদেশের পর্যটকদের সেরা ডেস্টিনেশন হবে অযোধ্যা। আর তাতে সে রাজ্যে কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনীতি উন্নতি হবে বলেও মন্তব্য করছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications