রাম মন্দির কমপ্লেক্সের ছবি প্রকাশ! দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
Ram Mandir: সারা দেশের বিভিন্ন জায়গায় চলছে মকর সংক্রান্তির পূ্ণ্যস্নান। এইদিনটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয়। তারই মধ্যে দেশবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এদিন রাম মন্দির কমপ্লেক্সের ছবি শেয়ার করেছে। সেখানে মন্দিরের ভিতরের কাজ চলার ছবি প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রী মোদী মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, ধ্যান ও দান করার পরিত্র ঐতিহ্যের সঙ্গে জড়িত পবিত্র উৎসব মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। প্রকৃতির এই উৎসবে উত্তরায়ন সূর্য ঈশ্বরের কাছে দেশের সকল পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য তিনি কামনা করছেন বলে জানিয়েছেন।

এদিকে, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে ষাট কোটি মানুষকে যুক্ত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজেপি সাংসদ ও বিধায়কদের তাঁদের রাজ্যের মন্দিরগুলি পরিচ্ছন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওইদিন পাঁচলক্ষ গ্রামে প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচি দেখানো হবে। দেশের সব মঠ ও মন্দিরে রাম মন্দির থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকছে। অক্ষত বিতরণের মাধ্যমে দশ কোটির বেশি পরিবারকে রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে কংগ্রেসে দ্বিমত রয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, একদিকে উত্তর প্রদেশের কংগ্রেস নেতারা অযোধ্যায় যাচ্ছেন, কিন্তু সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও অধীররঞ্জন চৌধুরীরা অযোধ্যায় যেতে অস্বীকার করছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন পবিত্রতার আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে কংগ্রেস তার ফল ভোগ করতে হবে।
রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান নিয়ে শুধু অযোধ্যায় মেতে নেই, নেপালেও রয়েছে উৎসবের পরিবেশ। নেপালের শত শত মানুষ ঢোল নিয়ে এসে ভারতীয়দের কাছ থেকে আখত ও কলশ গ্রহণ করে বলছেন, শীঘ্রই তাঁরা অযোধ্যায় যাবেন এবং ভগবান রামের দর্শন করবেন।
Ayodhya, Uttar Pradesh | Ram Janmbhoomi Teerth Kshetra Trust shares pictures of Ram Temple premises. pic.twitter.com/2LUTLduaAV
— ANI (@ANI) January 15, 2024
রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র এক সপ্তাহ বাকি। অযোধ্যায় ব্যাপক প্রস্তুতি চলছে। তারই মধ্যে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, অত্যাচারীরা মসজিদের ওপরে নজর রাখছে। যা মুসলিমদের নিজেদের রক্ষা করতে হবে।
উল্লেখ করা যেতে পারে এদিন মুম্বই ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হতে যাচ্ছে। মুম্বই থেকে অযোধ্যার ফ্লাইটটি ১২.৩০-এ ছাড়বে। দু'ঘন্টা পর আড়াইটে নাগাদ সেটি অযোধ্যায় পৌঁছবে। একঘন্টা পরে ফ্লাইটটি মুম্বই ফিরবে।












Click it and Unblock the Notifications