Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir Scam: রাম মন্দির উদ্বোধনের আগে তাল কাটল QR কোড কেলেঙ্কারি! প্রকাশ্যে বড় প্রতারণা চক্র

Ram Mandir Scam: একদিকে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে, অন্যদিকে রয়েছে রামমন্দির উদ্বোধনের ব্যস্ততা। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের আগে বড় ধরনের জালিয়াতি প্রকাশ্যে এসেছে। রাম মন্দির তৈরিতে অনুদানের নাম করে টাকা সংগ্রহ করার একটি চক্রের কাজকর্ম সামনে এসে পড়েছে।

বিষয়টি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের তরফে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে তারা এব্যাপারে সতর্কতা জারি করে বলেছে, কেউ যাতে প্রতারণার শিকার না হন, তার জন্য সচেতন থাকতে হবে।

রাম মন্দিরের নামে ভক্তদের প্রতারণা করার পরিকল্পনা

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসাল নিজের এক্স হ্যান্ডেলে বলেছেন, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তর প্রদেশ' নাম করে সোশ্যাল মিডিয়ায় একটি জাল অ্যাকাউন্ট খোলা হয়েছে। একটি কিউআর কোড দিয়ে সেখানে রাম মন্দিরের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র আরও বলেছেন, এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও দিল্লি ও উত্তর প্রদেশ পুলিশের প্রধানদের জানানো হয়েছে। এক ভিএইচপি সদস্য নিজের পরিচয় গোপন করে রাম মন্দিরের নামে অনুদান চাওয়া সংস্থার ফোন নম্বরে ফোন করে কথা বলেছেন।

ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি অযোধ্যা থেকে বলছেন। তিনি বলছেন, যতটা পারবেন সাহায্য করবেন। যিনি অনুদান দেবেন, তাঁর নাম ও নম্বর ডায়েরিতে লিখে রাখা হচ্ছে। মন্দির তৈরি হয়ে গেলে সবাইকে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হবে।

ফোনের অপর প্রান্ত থেকে প্রতারক ব্যক্তি বলছেন, রাম মন্দির নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই চলছে। মুসলিম সম্প্রদায় মন্দির তৈরি করতে দিচ্ছে না। তাই মন্দিরের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিশ্ব হিন্দু বরিষদের তরফে একটি ভিডিও বার্তা জারি করে বলা হয়েছে, রাম মন্দিরের নামে প্রতারণা করার চেষ্টা সম্পর্কে তারা সম্প্রতি জানতে পেরেছেন। 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যা, উত্তর প্রদেশ' নাম করে কাউকে তহবিল সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+