Ram Mandir: রামলালার নয়নাভিরাম মূর্তি সজ্জিত কীসের অলঙ্কারে? সাষ্টাঙ্গে প্রণাম মোদীর, যোগী দিলেন কোন উপহার?

Ram Mandir: মাহেন্দ্রক্ষণেই প্রাণ প্রতিষ্ঠা হলো রাম মন্দিরের। নিজের জন্মভূমিতে সাড়ম্বরে ৫০০ বছর পর অধিষ্ঠিত হলেন শ্রী রামচন্দ্র। মন্দিরের গর্ভগৃহে আনার পর প্রথম যে ছবি প্রকাশ করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল মূর্তির চোখ ঢাকা।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে এসেছিল আবরণহীন মুখের পূর্ণাবয়ব। প্রাণ প্রতিষ্ঠার আগে সেই ছবি প্রকাশিত হলেও শিল্পীর স্ত্রী দাবি করেছিলেন, মূর্তি পুরোপুরি তৈরি হয়নি। এখনও অনেক কাজ বাকি।

Ram Mandir: রামলালার নয়নাভিরাম মূর্তি সজ্জিত কীসের অলঙ্কারে?

আজ প্রাণ প্রতিষ্ঠার সময় সেই হলুদ কাপড় সরতেই নয়নাভিরাম মূর্তির সাক্ষী থাকলেন সকলে। দেখা গেল, শিল্পীর সহধর্মিণী যা বলেছিলেন, তা ভুল নয়। এমনকী মূর্তির চক্ষুদান না হলে তা পূর্ণতা পায় না বলেও দাবি করেছিল শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। রামলালার নয়া মূর্তি আজ জনসমক্ষে উন্মোচিত হতেই আবেগাপ্লুত সকলে।

পাঁচ বছর বয়সের বালক রামের হাসিমুখ ফুটিয়ে তুলেছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। ৫১ ফুটের এই মূর্তির সামনে রাখা হবে পুরানো রামলালার মূর্তিটি। তবে সেটি অনেকটাই ছোট। ৫-৬ ইঞ্চির সেই মূর্তি ২৫-৩০ ফুট দূর থেকে দেখতে সমস্যা হতো। সে কথা মাথায় রেখে রামলালার বড় মূর্তিটি তৈরি করা হয়েছে।

আজ প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত ছিলেন মুখ্য যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ১১ দিন পর আজ উপবাসও ভঙ্গ করলেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হতেই। মাহেন্দ্রক্ষণে প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরের উপর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে হলো পুষ্পবৃষ্টি। গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।

নরেন্দ্র মোদী এদিন সাষ্টাঙ্গে প্রণামও করেছেন। দেশ-বিদেশের বহু মানুষ আজ চোখ রেখেছিলেন টিভি ও সোশ্যাল মিডিয়ায়। তারা সাক্ষী থাকলেন এই অনন্যসাধারণ ঐতিহাসিক মুহূর্তের। কেন না, ভারতে ৫০০ বছর পর হলো এমন মাপের মন্দির উদ্বোধনের কোনও অনুষ্ঠান। যা ঘিরে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

অপরূপ সুন্দর রামলালার মূর্তিটি নয়নাভিরাম। আজ মূর্তির প্রথম ছবি সামনে আসতেই দেখা গেল ভাইরাল হওয়া ছবির সঙ্গে চূড়ান্ত মূর্তির ফারাক অনেকটাই। ফুলে-মালায় সাজানো মূর্তি। যাতে নজর কাড়ল অলঙ্কার। সোনা, হীরে, চুনির গয়নায় সাজানো হয়েছে রামলালাকে। মূর্তির হাতে রয়েছে সোনার তির-ধনুক।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের রুপোর রেপ্লিকা উপহার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিত্বরা আজ উপস্থিত থাকলেও প্রথম সারির বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল অনুপস্থিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+