অযোধ্যার মন্দিরে অধিষ্ঠিত রামলালার কি নাম দেওয়া হয়েছে জানেন?

Ram Mandir: বাইশে জানুয়ারি বড় অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। হাজার হাজার মানুষ সোমবার রামলালার দর্শন করেছেন। মঙ্গলবারও রামলালাকে দর্শন করেন হাজারো মানুষ। তবে বিশৃঙ্খলায় পদপিষ্ট হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তারই মধ্যে যাঁরা দর্শন করেছেন, কিংবা যাঁরা আগামী দিনে দর্শন করবেন, তাঁদের মধ্যে রাম মন্দিরে থাকা মূর্তিকে ঠিক কী নামে ডাকা হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এব্যাপারে অবশ্য উত্তর পাওয়া গিয়েছে। সোমবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এক পুরোহিত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভগবান রামের মূর্তিটি ভঙ্গিতে পাঁচ বছর বয়সী বালকের। সেই কারণে এই মূর্তি বালক রাম নামে পরিচিত হবে। অরুণ দীক্ষিত নামে সোমবারের অভিষেক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এক পুরোহিত জানিয়েছেন, রাম মন্দিরে ভগবান রামের মূর্তির নাম বালক নাম রাখার কারণ হল তিনি একটি শিশুর মতো। যাঁর বয়স পাঁচ বছর।

রামলালা যে নামে পরিচিত হতে চলেছেন

ওই পুরোহিত জানিয়েছেন, প্রথমবার তিনি যখন মূর্তিটি দেখেছিলেন, তখন তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। তাঁর চোখের জল বেরিয়ে এসেছিল। তিনি সেই সময় যে অনুভূতি অনুভব করেছিলেন, তা তিনি ব্যাখ্যা করতে পারবেন না বলে জানিয়েছেন।

বারণসীর ওই পুরোহিত দাবি করেছেন, তিনি এর আগে ৫০ থেকে ৬০ টি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করেছেন। কিন্তু রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা তাঁর কাছে সর্বোচ্চ এবং ঐশ্বরিক। তিনি আরও জানিয়েছেন ১৮ জানুয়ারি তিনি মূর্তিটির প্রথম আভাস পেয়েছিলেন। প্রসঙ্গত ৫১ ইঞ্চির মূর্তিটি তৈরি করেছেন কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজ।

প্রসঙ্গত ২২ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন তৈরি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্ব দেন। ৮৪ সেকেন্ডের অভিষেক অনুষ্ঠান ছাড়াও তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতকে সঙ্দগে নিয়ে আচার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সোমবারের অনুষ্ঠানটি ছিল তারকা সমৃদ্ধ। সেখানে বলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ক্রীড়াবিদ, শিল্পপতি-সহ আট হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।

প্রায় তিন বিলিয়ন বছরের পুরনো পাথরে রামলালার মূর্তিটি খোদাই করেছেন কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজ। মূর্তিটিকে বেনারসি কাপড় পরানো হয়েছে। পরানো হয়েছে হলুদ ধুতি। সঙ্গে রয়েছে লাল পটাকা বা অঙ্গবস্ত্রম। এই অঙ্গবস্ত্রম খাঁটি সোনার জরি দিয়ে তৈরি করা হয়েছে। বালক রামের পোশাক তৈরি করেছেন দিল্লির টেক্সাইল ডিজাইনার মনীশ ত্রিপাঠী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+