Ram Mandir: রামলালার মঙ্গল ধ্বনিতে থাকছে বাংলার সুরও, ৫০টি বাদ্যযন্ত্রের এক বিরলতম সংগীতের আসর
প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরই পবিত্র রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হবে মঙ্গল ধ্বনির মধ্য দিয়ে। এই মঙ্গল ধ্বনি আসলে একটি সংগীতের অনুষ্ঠানের রূপ পেতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের শুরুতে ১৮টি বাদ্য যন্ত্রের সহযোগে একটি ভক্তি মূলক সংগীতের আসর বসতে চলেছে।
১৮টি রাজ্যের ৫০ টিরও বেশি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের মূর্তির 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে বাজানো হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা 'মঙ্গল ধ্বনি' নামে পরিচিত বাদ্যযন্ত্রের অধিবেশনটিকে "বিরলতম" সঙ্গীত অনুষ্ঠান বলে অভিহিত করেছেন। এটি একটি বিরলতম সংগীতের অনুষ্ঠান হতে চলেছে। দেশের সেরা এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলির এই কনসার্ট যা সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবে ভক্তদের।

ভক্তিতে নিমজ্জিত, অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে 'রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এই সংগীতের অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই যা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে ৫০ টিরও বেশি সূক্ষ্ম যন্ত্র এই শুভ অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছে, প্রায় দুই ঘন্টা ধরে হবে মঙ্গল ধ্বনি অনুষ্ঠান। অযোধ্যার সংগীত শিল্পী যতীন্দ্র মিশ্র দ্বারা সাজানো, এই দুর্দান্ত সঙ্গীত পরিবেশনটির আয়োজন করেছে নতুন দিল্লির সঙ্গীত নাটক অ্যাকাডেমি। প্রভু শ্রী রামের উদযাপন এবং সম্মানে বিভিন্ন ঐতিহ্যকে একত্রিত করে এই দুর্দান্ত সঙ্গীত অনুষ্ঠানটি ভারতীয় সংস্কৃতির একটি দুরন্ত উপস্থাপনা।
এই অনুষ্ঠানের জন্য উত্তরপ্রদেশ থেকে নেওয়া হয়ছে বাঁশি, ঢোল, কর্ণাটকের বীণা, মহারাষ্ট্রের সুন্দরী, পঞ্জাবের আলগোজা, ওডিশার মাদল, মধ্যপ্রদেশের সন্তুর, মণিপুরের পুং, অসমের নাগাডা এবং কালি, ছত্তিসগড়ের তাম্বুরা, বিহারের পাখায়াজ, দিল্লির সানাই, রাজস্থানের রাবনহত্তা, বাংলার শ্রী খোল ও সরদ, অন্ধপ্রদেশের গাটাম, ঝাড়খণ্ডের সেতার, গুজরাতের সান্তার, তামিলনাডুর নাগাস্মরম, তাভিল, মৃদঙ্গ, উত্তরাখণ্ডের হুডকা।
রাম মন্দিরের প্রতিষ্ঠা যে কোনও ভারতীয়র কাছে গর্বের বিষয়। এমনটাই দাবি করেছেন মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই। তাই, রামের সম্মানে এই মঙ্গলধ্বনি অনুষ্ঠানের আয়োজন। সঙ্গীত ভারতীয় সংস্কৃতির অঙ্গ। সেই সুরকেই এবার কাজে লাগানো হবে রাম মন্দিরের উদ্বোধনে প্রাক মুহূর্তে।
সোমবার সকাল থেকেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অযোধ্যায় এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২.০৫ মিনিট থেকে দুপুর ১২.৫৫ মিনিট পর্যন্ত তিনি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে থাকবেন রাম মন্দিরের ভেতরে। শ্রীরামের মূর্তিতে কাজল পরিয়ে চক্ষুদানের পর তিনি আয়নায় রামলালাকে দর্শন করাবেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications