রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে PM মোদীর আবেগপ্রবণ অডিও বার্তা! ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরুর ঘোষণা
Ram Mandir: অযোধ্যায় ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে। তার আগে শুক্রবার থেকে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান। এদিন সকালে প্রধানমন্ত্রী মোদী এক অডিও বার্তায় ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরুর কথা জানিয়েছেন। তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক অডিও বার্চায় প্রধানমন্ত্রী বলেছেন, এই অনুষ্ঠান শুরুকে ঐতিহাসিক ও শুভ হিসেবে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অযোধ্যার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে তিনি ভাগ্যবান। এব্যাপারে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন সকালে বলেছেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মাত্র এগারো দিন বাকি রয়েছে। ঈশ্বর তাকে পবিত্র করার সময় ভারতের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি করেছেন। বিষয়টি মাথায় রেখে তিনি এদিন থেকে ১১ দিনের একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছেন।

তিনি উল্লেখ করেছেন, এই সময় একজনের অনুভূতি প্রকাশ করা কঠিন। তবে তিনি তার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আবেগপ্রবণ। তাঁর জীবনে প্রথমবারের মতো তিনি এন অনুভূতি অনুভব করছেন। জীবনের কিছু মুহূর্ত বাস্তবে রূপান্তরিত হয় শুধুমাত্র ঐশ্বরিক আশীর্বাদের কারণে। এদিন সকলের জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি একটি পবিত্র উপলক্ষ্য। সর্বত্র ভগবান রামের ভক্তির এক অপূর্ব পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন।
রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে যুক্ত তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ধর্মগ্রন্থগুলিতে থাকা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পর্কিত বিশদ নির্দেশিকা অনুসরণ করবেন। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের জন্য দেশ বিদেশে থাকা হাজার হাজার সাধু সন্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রাম মন্দির তৈরি করা শ্রমিকদের পরিবারও রয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেনব বলিউডের সেলিব্রেটি, ক্রিকেটার, শিল্পপতিরা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে মন্দির ট্রাস্ট সাত হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানিয়েছে চিঠি দিয়ে।
রাম মন্দির নির্মাণকারী সংস্থা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এদিন সাংবাদিকদের বলেছেন, ২২ জানুয়ারি দুপুর ১২.২০-তে রাম লালার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে। তিনি বলেছেন, প্রাণ- প্রতিষ্ঠার পরে আরতি করতে হবে, আশপাশের বাজার ও এলাকায় ঈশ্বরের প্রসাদ বিতরণ করতে হবে এবং সূর্যাস্তের পরে প্রদীপ জ্বালাতে হবে। প্রধানমন্ত্রী মোদী ওই দিনটিকে দীপাবলি হিসেবে উদযাপন করতে বাড়িতে বিশেষ প্রদীপ জ্বালানোর জন্য লোকেদের কাছে আহ্বান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications