Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ram Mandir: পুলিশ খুলল এলইডি স্ক্রিন! অদম্য সীতারামন বিঁধলেন ডিএমকে সরকারকে, তামিল-ভূমে রাবণ-বন্দনা ট্রেন্ডিং

Ram Mandir: অযোধ্যায় নবনির্মিত শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো সাড়ম্বরে। তবে গত কয়েক দিনের মতোই আজও দক্ষিণ ভারতে দেখা গেল ভিন্নধর্মী ছবি। মন্দির থেকে খুলে নেওয়া হয় এলইডি স্ক্রিন।

সকাল থেকেই যা নিয়ে নাটক চলে জোরকদমে। এই মন্দিরে বসেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর কর্মসূচি বানচাল করতেই পুলিশ দিয়ে এলইডি স্ক্রিন খোলানো হয় বলে অভিযোগ।

Ram Mandir: পুলিশ খুলল এলইডি স্ক্রিন!

কামাক্ষী আম্মান মন্দিরে আজ আসার কথা ছিল নির্মলা সীতারামনের। সকাল থেকে মন্দিরে ভজন শুরু হয়। কিন্তু এরপরই দেখা যায় কয়েকজন এসে এলইডি স্ক্রিন খুলে দিচ্ছেন। অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর জন্যই এই বন্দোবস্ত করা হয়েছিল। ফলে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

নির্মলা সীতারামন গতকালই অভিযোগ করেছিলেন, হিন্দুবিরোধী ডিএমকে সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সরাসরি দেখানোর অনুমতি দিচ্ছে না। এমনকী বিভিন্ন মন্দিরে রাম পুজো দেওয়া, কিংবা বিনামূল্যে অন্ন বিতরণের অনুমোদনও দেওয়া হয়নি। তারপর আজকের ঘটনা নিয়ে সীতারামন সরব হন সোশ্যাল মিডিয়ায়।

সীতারামন এলইডি স্ক্রিন খুলে দেওয়ার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে লেখেন, কামাক্ষী কোভিল একটি বেসরকারি মন্দির। সেখানে ভজন শুরু হয়েছিল সকাল ৮টা থেকে। কিন্তু সাদা পোশাকের পুলিশকর্মীদের পাঠিয়ে এলইডি স্ক্রিন খুলে দেওয়া হয়েছে। একটি বেসরকারি মন্দিরে সকলে বসে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখবেন, তা বন্ধ করার চেষ্টা পূজা করার মৌলিক অধিকার খর্ব করেছে।

সীতারামন আরও লিখেছেন, তামিলনাড়ুতে ডিএমকে সরকার নাগরিক অধিকার রক্ষায় ব্যর্থ। পুলিশ পাঠিয়ে ডিএমকে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের ঘৃণামূলক মনোভাবের পরিচয় দিচ্ছে। মানুষের আবেগ, আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা চলছে। আজ সকালে এলইডি স্ক্রিন খোলার জন্য ডিএমকে সরকারকে নিশানা করেছে রাজ্য বিজেপিও।

তবে সীতারামন ওই মন্দিরে বসেই অযোধ্যায় রামলারার প্রাণ প্রতিষ্ঠা দেখেছেন। শতাধিক ভক্তের উপস্থিতিতে। তড়িঘড়ি লাগানো হয়েছিল এলইডি স্ক্রিন। ভজনও চলতে থাকে। তবে তামিলনাড়ুতে চলছে রাবণ-বন্দনা। তামিলনাড়ুকে রাবণভূম বলে বিশ্বাস অনেকেরই। ফলে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং হয়েছে জয় রাবণ ফ্রম তামিলনাড়ু (JaiRavanaFromTamilnadu), তামিলস প্রাইড রাবণ (TamilsPrideRavana)-র মতো হ্যাশট্যাগ।

রামায়ণ-যোগ থাকা একাধিক মন্দিরে সম্প্রতি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে তামিলনাড়ুর মন্দিরও ছিল। এই বিষয়কে ঘিরে লেগেছে রাজনৈতিক রং। অনেকেই মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতে বিজেপির ভালো ফল করার লক্ষ্যেই মোদীর এই পরিকল্পনা। যদিও মন্দির ঘোরার পরও ভোটবাক্সে জনতার রায় বিজেপির পক্ষে যাবে না বলেই দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+