Ram Mandir: রাম মন্দির তৈরির কৃতিত্ব মোদীর! ২০২৪-এর লোকসভার ফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী জগদগুরুর
Ram Mandir: ভগবান রামচন্দ্রের স্থান হতে চলেছে মন্দিরে। নতুন বছরের ২২ জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা সফর করে পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন।
এদিকে রাম মন্দির ও প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বড় বক্তব্য রেখেছেন জগদগুরু রামভদ্রাচার্য। তিনি অযোধ্যায় রাম মন্দির তৈরি কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন। তিনি ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।

জগদগুরু রামভদ্রাচার্য মুম্বইতে করা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, নরেন্দ্র মোদী ২০২৪ সালে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসবেন। এছাড়া রামমন্দির তৈরি কৃতিত্ব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন। অন্যদিকে তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছেন, সনিয়া গান্ধী রামমন্দির ও রামের বিরোধিতা করেছিলেন।
অযোধ্যায় রাম মন্দিরের পরিত্রতা সম্পর্কে জগদগুরু রামভদ্রাচার্য বলেছেন, ত্রেতাযুগে ১৪ বছর নির্বাসনের পর ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসার সময় অযোধ্যার মানুষ অনুভব করেছিলেন, মন্দির প্রতিষ্ঠায় সেরকম তিনিও খুশি। তিনি খুব খুশি এই কারণে যে তাঁর জ্ঞান ভগবান রামের কাজে লেগেছে।
রাম মন্দির তৈরিতে মোদী সরকারের ভূমি.কা প্রসঙ্গে জগদগুরু রামভদ্রাচার্য বলেছেন, কেন্দ্রীয় সরকারের অবশ্যই ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় সরকার সাহায্য করেছে। পাশাপাশি আদালতের রায় সাহায্য করেছে। এটা হিন্দুদের উত্থানের সময় বলেও মন্তব্য করেছেন জগদগুরু রামভদ্রাচার্য।
জগদগুরু রামভদ্রাচার্য ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে বলেছেন, মোদী আবার ক্ষমতায় ফিরবেন বলেই তাঁর বিশ্বাস। সনিয়া গান্ধী যেখানে বিরুদ্ধাচারণ করেছিলেন, নরেন্দ্র মোদী তাদের সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন জগদগুরু রামভদ্রাচার্য।
জগদগুরু রামভদ্রাচার্য বলেছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় সনিয়া গান্ধী চিঠি লিখে বলেছিলেন ভগবান রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেননি। তিনি আরও বলেছেন, ভারতের সংস্কৃতি সম্পর্কে সনিয়া গান্ধীর কোনও জ্ঞান নেই।












Click it and Unblock the Notifications