রাম মন্দির, হিন্দুত্ববাদের প্রসঙ্গ তুললেন না বক্তব্যে, এনডিএ জোটে সাবধানী নরেন্দ্র মোদী?
রাম মন্দির নাড়া তুলে প্রচার করেছিলেন লোকসভা ভোটে। কিন্তু এনডিএ শরিকদের সামনে বক্তব্য রাখার সময় রামের প্রসঙ্গ পর্যন্ত তুললেন না। রাম মন্দির, রাম রাজ্য কোনও কিছুর ধারপাশ দিয়েই গেলেন না নরেন্দ্র মোদী। বরং গলায় শোনা গেল এনডিএ শরিকদের একত্রিকরণের সুর।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বহু চর্চা শুরু হয়েছে মোদীকে ঘিরে। একক সংখ্যাগরিষ্ঠতা এবার বিজেপি পায়নি। এনডিএ শরিকদের উপর এখন নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের। নরেন্দ্র মোদীর বক্তব্যেও এবার অনেক ঝাঁঝ কম।

নির্বাচনের প্রচারেও মোদী সরকার বলে বার্তা দেওয়া হয়েছে। ভোটের প্রচারে রাম মন্দির ছিল অন্যতম বড় ইস্যু। প্রবল হিন্দুত্ববাদের ঝড় তুলেছিল বিজেপি। কিন্তু দেখা গেল হিন্দুত্ববাদের ঝড় এবার বুমেরাং হল। খোদ উত্তরপ্রদেশেই নরেন্দ্র মোদী, অমিত শাহ ব্যর্থ হয়েছেন। বিপুল পরিমাণ আসন হারিয়েছে বিজেপি। মাত্র দেড় লক্ষ ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারানসী থেকে জিততে হয়েছে।
একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হয়নি। 'ইসবার ৪০০ বার' এই স্লোগানও এখন অতীত। মোদী সরকার এবার আর তৈরি হল না। বরং শরিকদের গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে। এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী আজ শুক্রবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শরিকদের সামনে এই প্রথম বক্তব্য রাখলেন। আশ্চর্যজনকভাবে দীর্ঘ বক্তৃতায় হিন্দুত্ববাদের কথা উঠে এল না। উঠে এল না রাম মন্দির প্রসঙ্গ। রাম রাজ্য করার সংকল্প বিজেপি নিয়েছিল। তার থেকে কি তাহলে আপাতত সরে এলেন নরেন্দ্র মোদী?
শেষ কবে মোদী এভাবে শরিকদের গুরুত্ব দিয়েছেন? সেই প্রসঙ্গ উঠছে। কারণ দীর্ঘ বক্তৃতার একটা বড় অংশ জুড়ে ছিল এনডিএ বন্ধনের কথা। একে অপরের সঙ্গে পরিবার ভিত্তিতে আবদ্ধ থাকার কথা। শুধু তাই নয়, মোদীর গলায় আবার উঠে এসেছে অটল বিহারী বাজপেয়ীর কথা।
অটল বিহারী বাজপেয়ী, প্রকাশ সিং বাদল, জর্জ ফান্ডান্ডেজ, বাল ঠাকরে প্রমূখ রাজনীতিবিদরা মিলে এনডিএ তৈরি করেছিলেন। সেই প্রসঙ্গ তিন দশক পরে আবার উত্থাপন করলেন নরেন্দ্র মোদী। আজ শুক্রবার সংসদের সদনে বক্তব্য রাখলেন মোদী।
এবার সংখ্যা গরিষ্ঠতা নেই সংসদ ভবনে। তার উপর উত্তরপ্রদেশের মানুষ বিজেপির প্রতি তেমন সমর্থন দেয়নি। একটা বড় অংশের ভোটব্যাঙ্ক বিজেপির হাতছাড়া হয়েছে। সেজন্যই কি রাম মন্দির প্রসঙ্গ তুললেন না নরেন্দ্র মোদী? এবার কি মেপে পা ফেলতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications